চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবদের হারিয়ে ফাইনালে রংপুর

জিএসএল টি-টুয়েন্টি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৪ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
রংপুরের ক্রিকেটাররা মাঠে উল্লাস করছে, খেলা চলাকালীন. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্লোবাল সুপার লিগ (জিএসএল) টি-টুয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের জার্সিতে প্রথম ম্যাচে ব্যাটে বলে দারুণ করেছিলেন সাকিব আল হাসান। পরের দুটি ম্যাচে আলো ছড়াতে পারেননি কোনো বিভাগেই। রংপুর রাইডার্সের বিপক্ষে বল হাতে ভালো করেছেন টাইগার অলরাউন্ডার। মিতব্যয়ী বোলিংয়ে উইকেটও পেয়েছেন একটি। তবে ব্যাটে ব্যর্থ হয়েছেন। সাকিবের আলো ছড়াতে না পারার দিনে তার দল দুবাইকে ৮ রানে হারিয়ে প্রথম দল হিসেবে টুর্নামেন্টের ফাইনালের টিকিট কেটেছে রংপুর।

গায়ানায় টসে জিতে আগে ব্যাটে নেমে ৫ উইকেটে ১৫৮ রান তোলে রংপুর। জবাবে নেমে ১৯.২ ওভারে ১৫০ রানে গুটিয়ে যায দুবাই ক্যাপিটালস। টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখেই ফাইনালে খেলা নিশ্চিত করেছে গত আসরের চ্যাম্পিয়ন দলটি। জয়ে শুরুর পর টানা তিন হারে আসর থেকে বিদায় নিল সাকিবের দুবাই ক্যাপিটালস।

আগে ব্যাটে নামা রংপুরের হয়ে সর্বোচ্চ রান করেছেন ইফতেখার আহমেদ। ৩ চার ও ২ ছক্কায় ৩২ বলে ৪২ রান করেন। ৪ ছক্কায় ২৮ বলে ৩৬ রান করেন সৌম্য। শেষ দিকে তাণ্ডব চালান অধিনায়ক নুরুল হাসান সোহান। ৩ চার ও ২ ছক্কায় ২৮ বলে ৩৪ রান করেন।

Banglabid

দুবাইয়ের হয়ে সাকিব ৪ ওভারে ১৬ রান খরচায় ১ উইকেট নেন।

রানতাড়ায় নেমে দুবাইয়ের সর্বোচ্চ রান আসে সেদিকউল্লাহ অটলের ব্যাট থেকে। ৩১ বলে ৩৮ রান করেন তিনি। ২২ বলে ২৭ রান করেন সঞ্জয় কৃষ্ণামূ্র্তি। ১৬ বলে ২২ রান করেন ডমিনিক ড্রাকেস, ৮ বলে ১৮ রান করেন কাইস আহমেদ। আর সাকিব ৭ বলে ৩ রান করেন।

রংপুরের হয়ে বল হাতে দারুণ করেন সাইফ আহমেদ। ৩ ওভারে ২০ রান খরচায় ৩ উইকেট নেন। ৩.২ ওভারে ১৪ রান দিয়ে খালেদ নেন ২ উইকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদজিএসএল টি-টুয়েন্টিদুবাই ক্যাপিটালসরংপুররংপুর রাইডার্সলিড স্পোর্টসসাইফসাকিবসৌম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT