চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনিয়রদের ‘শেষ’ বিষয়ে কিছুই বলতে পারলেন না হাথুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউথ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি কক বিশ্বকাপের আগেই জানিয়ে দিয়েছেন আসর শেষে আর খেলবেন না। এটাই তার শেষ। বেন স্টোকস থেকে শুরু করে আরও অনেকেই এমন শেষের ইঙ্গিত দিয়ে রেখেছেন। বাংলাদেশের তিন সিনিয়র অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য এমন কোনো ঘোষণা দেননি। বয়স বিবেচনায় হয়ত এটাই তাদের শেষ বিশ্বকাপ। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচের আগে তাই সিনিয়রদের ‘শেষ’ তথা ‘অবসর’ বিষয়ক প্রশ্নও ছুটে গেছে প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহের দিকে। হাথুরু অবশ্য কিছুই বলতে পারলেন না এ বিষয়ে।

সিনিয়ররা শনিবার বিশ্বকাপে শেষ ম্যাচ খেলছেন কিনা প্রশ্নে হাথুরুসিংহে বলেছেন, ‘ওহ, তারা বেশ ভালো সময় কাটিয়েছে। বাংলাদেশের ক্রিকেটে একজন খেলোয়াড়ের জন্য চারটি বিশ্বকাপে খেলা বিশেষ, বিশেষ কিছু। আমি জানি না তারা বিশ্বকাপের শেষ ম্যাচটি খেলছে কিনা। সত্যি কথা বলতে তারা এখনও বেশ ফিট। তারা এখনও পারফর্ম করে যাচ্ছে। এটা সম্পূর্ণ নির্ভর করছে তাদের ব্যক্তিগত সিদ্ধান্তের উপর। সুতরাং, আমি এমন বলতে পারছি না বিশ্বকাপে এটা তাদের শেষ ম্যাচ।’

‘সাকিব এবং মুশফিক পাঁচ নম্বর বিশ্বকাপ খেলছে। এটা অসাধারণ, যারা খেলছে বা খেলা শুরু করছে, তাদের স্বপ্নই থাকে পাঁচটি বিশ্বকাপে খেলা। বাংলাদেশ ক্রিকেটের স্বল্প সময়ে তারা সেরা। যদি তারা ছাড়ার চিন্তা করে, এটা শুধু ব্যাটন পরিবর্তন করার মতোই হবে।’

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের বয়স ৩৬ চলছে। উইকেটকিপার-ব্যাটার মুশফিকেরও ৩৬ এবং মিডল অর্ডারের নির্ভরযোগ্য ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদের বয়স ৩৭ চলছে। ২০২৭ সালে সাউথ আফ্রিকা-জিম্বাবুয়ে-নামিবিয়ায় হতে চলা ওয়ানডে বিশ্বকাপে তাদের খেলা মিরাকলই ধরা হবে!

আসরে বাংলাদেশ এপর্যন্ত ৮ ম্যাচ খেলে ২টিতে জয় পেয়েছে। উল্লেখযোগ্য পারফরম্যান্স করেছেন মাহমুদউল্লাহ, সাকিব, মুশফিক। পুনেতে টাইগাররা শেষ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১ টায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডপুনেবাংলাদেশমাহমুদউল্লাহমুশফিকলিড স্পোর্টসসাউথ আফ্রিকাসাকিবহাথুরু
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT