চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেট মাঠ থেকে সবজির বাজারে সাকিব

শামীম খানশামীম খান
৪:২৯ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, মাগুরা, রাজনীতি, স্পোর্টস
A A

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে নৌকার হয়ে লড়ছেন সাকিব আল হাসান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মাগুরার পাইকারি সবজি বাজারে গণসংযোগ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক। বিশ্বসেরা অলরাউন্ডারকে পাশে পেয়ে উচ্ছ্বাসের ঢেউ ওঠে সাধারণ মানুষের মধ্যে।

বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে নয়টা পর্যন্ত নির্বাচনী প্রচারণায় অংশ নেন সাকিব। মাগুরা-১ আসনে নির্বাচিত হতে ভোটের জন্য কাঁচাবাজারে যান, বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে কথা বলেন, হাত মেলান এবং নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।

এসময় সাকিবের সাথে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার মেহেদী হাসান উজ্জ্বলসহ সাবেক-বর্তমান বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়। আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে সাকিবকে বিজয়ী করার আহ্বান জানান তারা।

কয়েকদিন আগে নিবার্চনী প্রচারণার অংশ হিসেবে মাগুরার ঐতিহ্যবাহী নোমানী ময়দানে স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে খেলেছেন সাকিব। নোমানী ময়দানে এসে মহান বিজয় দিবস উপলক্ষে জেলার লিজেন্ড ক্রিকেটারদের মিলনমেলায় অংশ নেন। সেখানে বোলিং-ব্যাটিংয়ের পাশাপাশি নিজের জন্য ভোট চেয়েছেন টাইগার অলরাউন্ডার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনবাংলাদেশমাগুরালিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬

‘কী ভাবছিলি, মইরা গেছি? মরি নাই…’

মে ২৩, ২০২৬

নতুন কোচের সঙ্গে চুক্তি হয়নি, সান মারিনো ম্যাচে তার ‘পরীক্ষা’

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো চতুর্থ এসডিএস ডিবেট ফেস্টিভাল

মে ২৩, ২০২৬

এক মাসের মধ্যে রামিসা হত্যার বিচার হবে: প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT