বিনোদন

ঝড় তুলেছে শাকিবের প্রতিবাদী গান ‘কথা আছে’

অভিনেতা শাকিব খান সিনেমার দৃশ্যে রাজসিক পোজে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিব খান একটি সিনেমার সেটে রাজসিক পোজে বসে আছেন, পেছনে শিরা ও কঙ্কাল সাজানো।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদে মুক্তি পেতে যাওয়া ছবি ‘লিডার আমিই বাংলাদেশ’র গান ‘কথা আছে’ দিয়ে অনলাইনে ঝড় তুলেছেন সুপারস্টার শাকিব খান।

বুধবার সন্ধ্যায় এই নায়ক তার পেজে গানটির ভিডিও ছেড়েছেন। মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় ‘কথা আছে’। প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই গানটি দেখেছেন ৫ লাখের বেশি দর্শক।

শাকিবের পেইজ থেকেই গানটি শেয়ার হয়েছে কয়েক হাজার, মন্তব্য পড়েছে হাজার দশেক!

যেসব মন্তব্যে দর্শকের মুগ্ধতা ঝরে পড়ছে। তারা বলছেন, গানটির কারণে ঈদে এই ছবি দেখার আগ্রহ বেড়েছে।

বেশিরভাগ মন্তব্যে দর্শকরা শাকিবকে প্রশংসায় ভাসাচ্ছেন। আরও বলেন, নতুন শাকিবকে পেলেন। যা দীর্ঘদিন প্রত্যাশিত ছিল।

র‍্যাপ ধাঁচের এ গানটি গেয়েছেন ‘গাল্লি বয়’ খ্যাত সংগীতশিল্পী তবীব মাহমুদ। শাকিবের পাশাপাশি গানটির জন্য এই শিল্পীও দারুণ প্রশংসা পাচ্ছেন।

গাওয়ার পাশাপাশি ‘কথা আছে’ গানটি লিখেছেন শিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন শুভ্র রাহা এবং কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান।

‘লিডার আমিই বাংলাদেশ’ পরিচালনা করেছেন নির্মাণ করেছেন তপু খান। এটি তার প্রথম ছবি।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের কথা, ঈদে মুক্তি পেতে যাওয়া অন্যান্য ছবিগুলোর মধ্যে শাকিবের ‘লিডার’ বাজিমাৎ করতে পারে। যার নমুনা ‘কথা আছে’ গানটি!

বিষয়:কথা আছে তপু খান বুবলী লিডার শাকিব শাকিব খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…