চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুবলীর সঙ্গে শাকিব অধ্যায়ের সমাপ্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৩ অপরাহ্ন ০৯, মে ২০২৩
বিনোদন
A A

৮ বছরে এক ডজন সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যায় শবনম বুবলীকে! রিল লাইফ থেকে রিয়েল লাইফেও তারা সম্পর্কে জড়ান। প্রকাশ্যে আসে তাদের সন্তান শেহজাদ খান বীর। দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিলো, ব্যক্তিগত জীবনে আলাদা শাকিব-বুবলী! সেই গুঞ্জনই সত্যি হচ্ছে এবার।

শাকিব-বুবলীকে আর কখনও নতুন ছবি দেখা যাবে না। একটি জাতীয় দৈনিকের অনলাইনে দেয়া সাক্ষাৎকারে শাকিব জানান, বুবলীর সঙ্গে তাকে কখনও অনস্ক্রিন-অফস্ক্রিন কোথাও দেখা যাবে না। তিনি বলেন, বুবলীর সঙ্গে আমি আর কোনো ছবিতে কাজ করব না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত।

ঈদে মুক্তি পাওয়া ছবি ‘লিডার: আমিই বাংলাদেশ’ সুপারহিট হয়েছে। সেই ছবির শুটিংয়ে জোর গুঞ্জন ছিল ব্যক্তি জীবনে দুজনে দুই মেরুর বাসিন্দা হওয়ায় তারা ঠিকমত কারও মুখ দেখাদেখি করছেন না। দায়িত্বের কারণে ছবির শুটিং শেষ করেছেন। মুক্তির পর ছবির পাশাপাশি ‘সুরমা সুরমা’ গানটি ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেছে।

সেই গানের প্রসঙ্গ টেনে শাকিব খান বলেন, ছবির ‘সুরমা সুরমা’ গানটি যারা দেখেছে তারা খেয়াল করবেন, একটা রোমান্টিক গান নায়িকাকে স্পর্শ করা ছাড়াই হয়েছে। আমার পুরো অভিনয়জীবনে এমনটা কখনো ঘটেনি। কারণ আমি আর কোনো দিন বুবলীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাই না।

কয়েকমাস আগে শাকিব খান জানিয়েছিলেন তার দুই সন্তানের মা তার জীবনে অতীত। অপু বিশ্বাসের সঙ্গে বহু আগেই ডিভোর্স হয়েছে। নতুন করে আবার তিনি বললেন রিল লাইফের পাশাপাশি রিয়েল লাইফেও তিনি বুবলীর সঙ্গে নেই। সেই প্রসঙ্গে শাকিব বলেন, বাস্তব জীবনে বুবলীর সঙ্গে আমার সকল সম্পর্ক অনেক আগে শেষ হয়ে গেছে, সেটাই বলতে চেয়েছি। তার জীবন তার, আমার জীবন আমার।

‘সন্তানের কারণে আমাদের যা করণীয় সেটাই হবে, দ্যাটস ইট। আগেই বলছি, তার সঙ্গে আমার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে।’

Reneta

সন্তান শেহজাদের প্রসঙ্গ টেনে শাকিব বলেন, শেহজাদ এখনো ছোট। সে মায়ের সঙ্গে থাকে। শেহজাদ যখন বাবার সঙ্গে দেখা করতে আসে, তখন ন্যানির (আয়া) সঙ্গে মাও সঙ্গে আসে। তখন আমাদের ছবিটবি ওঠে। সন্তানের জন্য আমাদের দেখা সাক্ষাৎ হবে এটাই স্বাভাবিক।

আমার বড় সন্তান আব্রাহাম এখন একা আসতে পারে। তাই সে ন্যানির সঙ্গে আমার বাসায় আসে। স্কুল বন্ধ থাকলে আমার সঙ্গে কয়েক দিন থাকেও। আমার সঙ্গে মসজিদে জুমার নামাজও পড়তে যায়। শেহজাদেরও যখন একা থাকার বয়স হবে, তখন সেও ন্যানির সঙ্গে বা ন্যানিকে ছাড়াই একা একা আসবে। বাবার সঙ্গে থাকবে। ঘুরবেও, বেড়াবে। দুই সন্তান বাবার সঙ্গে ঘুরবে, বেড়াবে—এসব তো স্বাভাবিক নাকি? তাই এসব নিয়ে রংচং মাখিয়ে খবর প্রকাশের তো কিছু নাই। -বলছিলেন শাকিব।

তিনি বলেন, ‘আমাদের সম্পর্ক যে নাই সে বিষয়টা তো অনেক আগেই পরিষ্কার করে দিয়েছি। এসব নিয়ে ভবিষ্যতে আরও কোন কথা বলতে চাই না। আপনারা আমাকে এসব নিয়ে কিছু জিজ্ঞেস করবেন না।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অপুঅভিনয়বুবলীলিড বিনোদনশাকিব খানসম্পর্কসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অর্ধ শতক পর চাঁদে যাচ্ছে নাসা’র আর্টেমিস–২ ক্রু

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাহরাইন ও আরব আমিরাতে ডেটা সেন্টারে ইরানের হামলা

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

কাতার পাকিস্তানিদের ‘অন অ্যারাইভাল ভিসা’ স্থগিত করেছে

এপ্রিল ২, ২০২৬

ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ধ্বংস হয়ে গেছে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT