চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুম্বাইয়ে শাকিবের শুটিং সেটে মহেশ ভাট কেন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৭ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০২৪
বিনোদন
A A
শাকিবের শুটিং সেটে মহেশ ভাটের সঙ্গে ছবি, বাংলাদেশি অভিনেতা ও পরিচালক. Channel i News - চ্যানেল আই নিউজ

মুম্বাইয়ে চলছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের নতুন ছবি ‘বরবাদ’-এর শুটিং। আর এই শুটিং সেটে দেখা গেল বলিউডের বিখ্যাত পরিচালক, প্রযোজক মহেশ ভাটকে!

বৃহস্পতিবার বিকেলে মুম্বাইয়ের একটি স্টুডিওতে শাকিবের শুটিং চলাকালে মহেশ ভাট গিয়েছিলেন বলে জানা যায়। মহেশ ভাটের সঙ্গে ‘বরবাদ’ ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয়ের দেখা হয়, কথাও হয়।

পরিচালক তার ফেসবুকে মহেশ ভাটের সঙ্গে একটি ছবি তুলে পোস্ট করেছেন। দেখা যায়, হৃদয়কে জড়িয়ে তার গালে চুমু দিচ্ছেন মহেশ ভাট। পাশে দেখা যায় শুটিং ইউনিউটের অনেককে।

ছবিটি পোস্ট করে পরিচালক হৃদয় মহেশ ভাটকে ধন্যবাদ জানান। সন্ধ্যায় ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শাকিব খানের শুটিংয়ে মহেশ ভাটের উপস্থিতি দেখে অনেকে বিস্মিত হয়েছেন! অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন, শাকিবকে বলিউডের মেইনস্ট্রিমে দেখার অপেক্ষা বোধহয় ফুরালো!

শুটিং সেটে ছিলেন শাকিব খানও। জানা যায়, বৃহস্পতিবার থেকে শুটিংয়ে নামেন তিনি। এদিন সেটে তার সঙ্গেও মহেশ ভাট দীর্ঘক্ষণ আলাপ করেন। তবে কি কথা হয় সেটি শুটিং ইউনিটের একাধিক সদস্যের সঙ্গে আলাপ করলে তারা বিস্তারিত জানাতে পারেননি।

এ ব্যাপারে পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে একাধিকবার যোগাযোগ হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। পরে তিনি ম্যাসেঞ্জারে টেক্সট দিয়ে জানান, শুটিংয়ে আছেন। এ ব্যাপার পরে আলাপ করবেন। বলেন, দারুণভাবে কাজ চলছে। আশা করছি ভালো কিছু পাবেন দর্শকরা।

Reneta

ভায়োলেন্স অ্যাকশন ও রোম্যান্টিক ধাঁচের ছবি ‘বরবাদ’-এর বেশিরভাগ শুটিং হবে মুম্বাইয়ে। এতে শাকিব খানের নায়িকা থাকছেন ইধিকা পাল। আরও আছেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের একাধিক শিল্পীরা। জানা যায়, আগামী বছর যে কোনো উৎসবে ছবিটি মুক্তি পেতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়বরবাদবলিউডমহেশ ভাটশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT