চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাকে নিয়ে ভোট কেন্দ্রে শাকিব, ভোট শেষে যা বললেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। মাকে সঙ্গে নিয়ে তিনি রবিবার (৭ জানুয়ারি) বেলা পৌনে তিনটার দিকে গুলশান মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন। তিনি ও তার পরিবার ঢাকা-১৭ আসনের ভোটার। 

ভোট প্রদান শেষে এটিকে নাগরিক দায়িত্ব ও অধিকার উল্লেখ করে শাকিব খান বলেন, দেশের সচেতন নাগরিক হিসেবে ভোট প্রদান করা আমার একান্ত দায়িত্ব।

ভোট দিয়ে নিজের ভালো লাগার কথা জানিয়ে শাকিব বলেন, ভোট দিতে পেরে খুবই ভালো লাগছে। আমি গতবার নির্বাচনেও আম্মাকে নিয়ে এসেছি, এবারও এসেছি। আমার বাবা সকালবেলা তার বন্ধুদের সঙ্গে এসে ভোট দিয়ে গেছেন। আমার মনে হয়, ভোটার হয়েছেন, এরকম প্রত্যেকটা মানুষকে ভোট দিতে আসা উচিত।

মাকে নিয়ে ভোট কেন্দ্রে শাকিব

নির্বাচনের দিনটিকে ‘স্পেশাল’ মন্তব্য করে শাকিব বলেন, দিনটি আমাদের জন্য স্পেশাল একটি দিন। বিশেষ করে আমাদের মতো সাধারণ মানুষ যারা আছেন তাদের জন্য দিনটি আরো বিশেষ। কারণ, ভোট দেয়ার তো আলাদা একটা ক্ষমতা আছে। কারণ ভোট দিয়েই আগামি দিনের নেতা নির্বাচন করতে হয়। সেই ক্ষমতা প্রয়োগের দিন আজ।

এসময় শাকিব আরো বলেন, আমরা এমন একজন মানুষকে নিজেদের নেতা বানাবো, যে আমাদের কথা বিবেচনা করবে, উন্নয়নের জন্য কাজ করবে। ভোট হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার।

তার আগে রিটার্নিং কর্মকর্তা শাকিবের সাথে সৌজন্যমূলক আলাপ করেন। জানান, তারকাদের উপস্থিতি সাধারণ ভোটারদের নাগরিক অধিকার পালনে বরাবরই উৎসাহিত করে।

Reneta

সকাল ৮টা থেকে দেশব্যাপী শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। সাধারণ মানুষের পাশাপাশি এদিন সতস্ফূর্তভাবে ভোট দিতে কেন্দ্রে যাচ্ছেন শোবিজ তারকারাও।

চলচ্চিত্র, নাটক, সংগীত ও মঞ্চের বহু গুণীজনরাও ভোট দিতে সকাল থেকেই নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হতে দেখা গেছে। তাদের মধ্যে অনেকেই ভোট দেয়ার পর সেই মুহূর্ত শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এদের মধ্যে গুণী অভিনেত্রী সারা যাকের থেকে জয়া আহসান, নির্মাতা শিহাব শাহীন থেকে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন, সোহানা সাবা, জাকিয়া বারী মমরা রয়েছেন।

নিজের ছবির পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট প্রদান পরবর্তী ভোটের কালি লাগানো বুড়ো আঙুলের ছবিও দিচ্ছেন কেউ কেউ।

 

ছবি: নাহিয়ান ইমন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচননাটকমালিড বিনোদনশাকিবশাকিব খানশোবিজসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

জুলাই ১১, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা

জুলাই ১১, ২০২৬

আকস্মিক বন্যা মোকাবেলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

জুলাই ১১, ২০২৬

নিকলী হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

জুলাই ১১, ২০২৬

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT