চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কথা দিলাম তোমার ছবি করব’- শাকিবকে ববিতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০২৬
বিনোদন
A A

বহু বছর ধরে সিনেমা থেকে দূরে রয়েছেন কিংবদন্তী অভিনেত্রী ববিতা। তবে তাকে আবারও বড় পর্দায় দেখতে চান ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে কিংবদন্তী এই অভিনেত্রীকে নতুন করে সিনেমায় ফেরার অনুরোধ করেন তিনি।

ববিতার জন্মদিন উপলক্ষে রুম্মান রশীদ খানের উপস্থাপনায় মাছরাঙা টেলিভিশনের বিশেষ আয়োজন ‘ববিতা সমগ্র’ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ফোনে যুক্ত হন শাকিব খান। শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “আমি দেশে থাকলে নিজেই এসে হাজির হতাম।”

এসময় ববিতার সঙ্গে আবারও অভিনয়ের ইচ্ছার কথা জানিয়ে শাকিব বলেন, “ম্যাডাম, প্লিজ আপনি ছবি করুন, প্লিজ…”

জবাবে ববিতা জানান, ভালো গল্প ও চ্যালেঞ্জিং চরিত্র পেলে তিনি অভিনয়ে ফিরতে রাজি।

তিনি বলেন, “আমি যে ধরনের গল্পে কাজ করতে চাই, তেমন চ্যালেঞ্জিং গল্প দাও। সে সিনেমায় আমাদের দুজনেরই যেন চ্যালেঞ্জিং কিছু থাকে। কথা দিলাম, তাহলে তোমার ছবি করব।”

শাকিব খান ও ববিতা এর আগে ‘মা আমার স্বর্গ’, ‘খোদার পরে মা’ এবং ‘মায়ের জিহাদ’-সহ একাধিক ব্যবসাসফল সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। দর্শকদের কাছে তাদের এই জুটি বেশ প্রশংসিত হয়েছিল।

Reneta

আলাপচারিতায় শাকিব খানের প্রশংসাও করেন ববিতা। তিনি বলেন, “আমি তোমার ছবি দেখি। সবাইকে বলি, তুমি খুব সিনসিয়ারলি কাজ করো। একা বহুদূর যেতে পেরেছ। তোমার অভিনয়, নাচ ও ফাইট সবই খুব ভালো। একজন অভিনেতা হিসেবে তোমার মধ্যে সব গুণ আছে। সে জন্য তোমাকে খুব ভালো লাগে।”

ববিতার এমন প্রশংসার জবাবে বিনয়ের সঙ্গে শাকিব বলেন, “ম্যাডাম, আপনি যে সময়ে বাংলাদেশি শিল্পী হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে যে সম্মান অর্জন করেছেন, আমি কিংবা জয়া কেউই এখনো সেখানে পৌঁছাতে পারিনি। ‘বরবাদ’-এর শুটিং করতে গিয়ে মুম্বাইতে সবাইকে বলেছি আমার দেশের শিল্পী ববিতা ম্যাডাম। আপনাকে নিয়ে আমি সবসময় গর্ব করি।”

এদিকে, শাকিব-ববিতার আন্তরিক কথোপকথন ইতোমধ্যেই দর্শক ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ববিতার “শাকিবের কাছে ভালো গল্প পেলে ফিরব” মন্তব্যে আবারও তাকে বড় পর্দায় দেখার আশা জেগেছে ভক্তদের মধ্যে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চরিত্রনায়কববিতালিড বিনোদনশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT