বিনোদন

১২৩ হলে শাকিবের ‘তুফান’, ঝড়ের গতিতে অগ্রিম টিকেট বিক্রি

অগ্রিম টিকেট বিক্রিতে ইতিহাস সৃষ্টি করছে 'তুফান'

টপান সিনেমার বিভিন্ন পোস্টার, মূল চরিত্রের ছবি ও লোগো সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন টোফান সিনেমার পোস্টার, যেখানে মূল চরিত্রের ছবি ও সিনেমার নাম দেখা যাচ্ছে, যা বাংলাদেশের সিনেমা শিল্পের প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সর্বাধিক সিনেমা হলে পাচ্ছে মুক্তি মেগাস্টার শাকিব খানের ছবি ‘তুফান’। ঈদে দেশের তিনভাগের দুই ভাগ অর্থাৎ ১২৩টি সিনেমা হলে চলবে এ ছবিটি। রবিবার সকালে ‘তুফান’ সংশ্লিষ্টরা ছবির হল লিস্ট প্রকাশ করে তথ্যটি নিশ্চিত করেছেন।

এতে দেখা যায়, সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার এবং লায়ন সিনেমাস ছাড়াও বাংলাদেশ যত বড় বড় সিঙ্গেল স্ক্রিন রয়েছে সবখানে চলবে ‘তুফান’। বিস্ময়কর তথ্য হচ্ছে, সিনেপ্লেক্সে রবিবার সকালেই ছাড়া হয় অগ্রিম টিকেট। সঙ্গে সঙ্গে ঝড়ের বেগে এর অগ্রিম টিকেট বিক্রি হয়।

সিনেপ্লেক্স জানায়, সবগুলো শাখায় ঈদের দিন ১৭টি শো চলবে এবং পরদিন থেকে চলবে ২৩ শো। কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করলে তারা জানান, ঝড়ের গতিতে’তুফান’র অগ্রিম টিকেট বিক্রি হচ্ছে। সকাল থেকে কয়েক ঘণ্টার মধ্যে সিনেপ্লেক্সের সব ব্রাঞ্চে অগ্রিম প্রথমদিনের অগ্রিম টিকেট সোল্ড আউট। দ্বিতীয় দিনেও অনলাইনে ৮০ শতাংশ টিকেট বিক্রি হয়ে গেছে।

শুধু সিনেপ্লেক্স নয়, যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমাস, শ্যামলীসহ দেশের একাধিক হলে চলছে ‘তুফান’র অগ্রিম টিকেট বিক্রি। বিভিন্ন সিনেমা হলের ফেসবুক পেইজের নিশ্চিত করা হচ্ছে, সবখানে শাকিবের এই ছবি রেকর্ড পরিমাণে অগ্রিম টিকেট বিক্রি হচ্ছে। এ কারণে তুফান নির্মাতা রায়হান রাফী বলছেন, অগ্রিম টিকেট বিক্রিতে ইতিহাস সৃষ্টি করছে ‘তুফান’।

টিজার ও গান দিয়ে উন্মাদনা তৈরির পর শনিবার রাতে ট্রেলার প্রকাশ করে প্রত্যাশার পারদ আরও বাড়িয়েছে শাকিবের ‘তুফান’। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিমি, নাবিলা, গাজী রাকায়েত, মিশা সওদাগর।

বিষয়:চঞ্চল চৌধুরী তুফান রায়হান রাফী শাকিব খান সিনেপ্লেক্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…