চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আব্রামের কাছে তার বাবা বেস্ট ফ্রেন্ড, আসল হিরো!

সিনেমার বড় তারকা হলেও সন্তানের কাছে শুধুই বাবা হয়ে ধরা দিলেন শাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫২ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০২৪
অন্যান্য, বিনোদন
A A

সিনেমার মস্ত বড় তারকা হলেও সন্তানের কাছে শুধুই বাবা হয়ে ধরা দিলেন শাকিব খান। ২৭ সেপ্টেম্বর ছিল তার বড় ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন। এদিন নিজের বাসায় একবারে ঘরোয়া আয়োজনে সন্তানকে নিয়ে কেক কেটেছেন শাকিব খান।

যেখানে ছিল না কোনো জাঁকজমক আয়োজন। বাবা ছেলের একেবারে একান্ত মুহূর্ত ও কেক কাটার কয়েকটি ছবি শনিবার রাতে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আব্রাম তার ফ্যান পেজের প্রোফাইলে বাবার গাল জড়িয়ে একটি ছবি দিয়েছে।

আরও দুটি কেট কাটার ছবি পোস্ট করে আব্রাম লিখেছে, ‘আমার বাবা আমার ফ্রেন্ড আমার হিরো।’ বাবা শাকিবকে নিয়ে আব্রামের ছবিগুলো সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। বিভিন্ন সিনেমা সংশ্লিষ্ট ফেসবুক ও পেজে শাকিব-জয়ের ছবিগুলোতে ভালোবাসা প্রকাশ করে পোস্ট হতে থাকে।

শাকিবের সঙ্গে আব্রামের কেক কাটা একান্ত মুহূর্তের ছবিগুলো অপু বিশ্বাস তার পেজে পোস্ট করে লেখেন, যখন বাবা এবং ছেলে একত্র হয় তখন কেকের স্বাদ আরও মিষ্টি হয়। সেই পোস্টে লক্ষাধিক অনুসারী লাইক দিয়েছে। বাবা ছেলেকে শুভকামনা দিয়ে দশ হাজার কমেন্টস দেখা গেছে।

এবছর ৮ বছরে পা দিল আব্রাম খান জয়। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তার জন্ম হয়। অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদ হলেও সন্তান আব্রামকে নিয়ে সুযোগ পেলেই সময় কাটান শাকিব খান।

Reneta

এদিকে, এবারের জন্মদিনে আব্রামকে উইশ করে শাকিব খান তার ফ্যান পেজে পোস্ট করে লিখেছিলেন, যখন যেখানে প্রয়োজন হবে বাবা হিসেবে সবসময় আমাকে পাশে পাবে। তোমাকে অনেক ভালোবাসি বাবা। শুভ জন্মদিন।

প্রায় দুই মাস যুক্তরাষ্ট্রে ছিলেন মেগাস্টার শাকিব খান। গত ২৬ সেপ্টেম্বর ঢাকায় পা রাখেন তিনি। এদিন হঠাৎ নায়ককে নতুন লুকে দেখে চমকে যান তার অনুরাগীরা। দাঁড়ি বড় করে, মাথায় ক্যাপ পরে আলেকজান্ডার বোর সেলফিতে ধরা দেন তিনি। ধারণা করা যাচ্ছে, এটি হয়তো শাকিবের নতুন ছবি ‘বরবাদ’-এর লুক। সবকিছু ঠিক থাকলে অক্টোবরে এ ছবির শুটিং শুরু হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসআব্রাম খান জয়লিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কঙ্গোয় ইবোলার বিস্তার: ইতিহাসের অন্যতম বড় সংকটের আশঙ্কা ডব্লিউএইচওর

জুলাই ২৪, ২০২৬

ব্রাজিলের জন্য নিজ দেশের কোচ হওয়ার প্রস্তাব নাকচ আনচেলত্তির

জুলাই ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ফেনীতে শিক্ষিকার বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জুলাই ২৪, ২০২৬
ছবি: রয়টার্স।

যুক্তরাষ্ট্রে কমেছে অস্ত্রের মজুদ: বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম কিনছে পেন্টাগন

জুলাই ২৪, ২০২৬
Pep Guardiola giving a thumbs-up during a football match. Channel i News - চ্যানেল আই নিউজ

গার্দিওলাকে কোচ হিসেবে দেখতে চায় না ইতালির অলিম্পিক কমিটি

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT