চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মামলা করতে এবার আদালতে শাকিব খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৪ অপরাহ্ণ ২৩, মার্চ ২০২৩
বিনোদন
A A
সাংবাদিক ও জনসাধারণের মধ্যে সংলাপের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কথিত প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে এবার আদালতে গেলেন শাকিব খান।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে তিনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আরফাতুল রাকিবের আদালতে পৌঁছান।

এরআগে কথিত ওই প্রযোজকের বিরুদ্ধে মানহানি মামলা করতে গুলশান মডেল থানায় গিয়েছিলেন চিত্রনায়ক শাকিব খান। তখন শাকিবকে আদালতে মামলা করার পরামর্শ দেয় গুলশান থানা পুলিশ।

Banglabid

থানা থেকে বের হয়ে শাকিব খান তখন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমার বিরুদ্ধে যিনি অভিযোগ এনেছেন তিনি আসলে প্রযোজক কি না আপনারা প্রযোজক সমিতিতে গেলেই আসল তথ্য পেয়ে যেতেন। উনি কোনো প্রযোজকই নন। আমার বিরুদ্ধে একটি ভুয়া অভিযোগ এনেছেন। যেহেতু ভুয়া অভিযোগ এসেছে আমি আইনি পদক্ষেপ নিতে থানায় এসেছিলাম।

এরপর এসব বিষয় নিয়ে ডিবি অফিসেও গিয়েছিলেন এই চিত্রনায়ক। এবার গেলেন আদালতে।

২০১৬ সালে অস্ট্রেলিয়াতে ‘অপারেশন অগ্নিপথ’ এর শুটিংকালে শাকিব খানের বিরুদ্ধে ধর্ষণ সহ বেশকিছু বিষয়ে গুরুতর অভিযোগ আনেন রহমত উল্লাহ নামের ব্যক্তি। নিজেকে এই ছবির প্রযোজক দাবি করা রহমতের সেইসব অভিযোগ নিয়ে রীতিমত দেশের গণমাধ্যম তোলপাড়।

Reneta

যদিও এরইমধ্যে জানা গেছে, ‘অপারেশন অগ্নিপথ’ ছবির প্রযোজক রহমত উল্লাহ নন, এই ছবির আসল প্রযোজক ভারটেক্স মিডিয়ার জানে আলম। শাকিবের অস্ট্রেলিয়ান আইনজীবীও এরইমধ্যে এক ভিডিও বার্তায় জানিয়েছেন, শাকিবের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলে অর্থ হাতিয়ে নেয়ার পরিকল্পনা থেকেই এসব গুরুতর ও ভিত্তিহীন অভিযোগ তুলেন রহমত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদালতমামলারহমত উল্লাহলিড বিনোদনশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৫৬ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

আগামীর বাংলাদেশের রাজনীতিতে নারীদের পথ বড় কন্টকময়

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় জোরদার নিরাপত্তা, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আগস্ট ১৪, ২০২৬

ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা ফেরাতে যে নতুন সিদ্ধান্ত

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT