ক্রিকেট

একদিনে ৩ লিগে নাম লেখালেন সাকিব

সাকিব আল হাসান ক্রিকেটার, বাংলাদেশ ক্রিকেট দলের তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, লাল-নীল জার্সিতে হাসিমুখে ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সদ্যই কানাডা সুপার৬০ টুর্নামেন্টে শিরোপা জিতেছেন সাকিব আল হাসান। এরমধ্যে নতুন লিগেও নাম লিখিয়ে ফেললেন টাইগার তারকা। সেটিও আবার একদিনেই তিন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চূড়ান্ত করেছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। এবার তিনি খেলবেন আবুধাবি টি-টেন, গ্লোবাল ক্রিকেট লিগ ইউএসএ ও ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগে।

আবুধাবি টি-টেন লিগের নতুন দল রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলবেন সাকিব। দলে আছেন জেসন রয়, অ্যাঞ্জেলো ম্যাথুসের মতো তারকা। প্রধান কোচ হিসেবে আছেন টাইগারদের সাবেক পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। ১৮ নভেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্ট।

এদিন গ্লোবাল ক্রিকেট লিগ ইউএসএ-তেও খেলা নিশ্চিত করেছেন সাকিব। ৬ দলের টুর্নামেন্টে হিউস্টন রাইডার্সের হয়ে খেলবেন ৩৮ বর্ষী তারকা। সাকিব ছাড়াও মোহাম্মদ আমির, আন্দ্রে ফ্লেচার, ইমাদ ওয়াসিম, মার্টিন গাপটিল, ইমরান তাহিরদের মতো তারকারা খেলবেন এ লিগে। যুক্তরাষ্ট্রের হিউস্টনে আগামী ২৪ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে লিগ।

ভারতের শ্রীনগরে ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগেও সুযোগ করে নিয়েছেন সাকিব। ভিডিও বার্তায় সাকিব জানিয়েছেন, এই লিগে খেলবেন। আগামী ২৫ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত শ্রীনগরের বকশী স্টেডিয়ামে হবে টুর্নামেন্ট। এই লিগে খেলবন অজি তারকা শন মার্শ, ইউনিভার্স বস খ্যাত ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিস গেইলও।

বিষয়:আবুধাবি টি-টেন লিগ গেইল বাংলাদেশ ক্রিকেট ভারত সাকিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…