ক্রিকেট

গলের সাকিব ঝড়ে উড়ে গেল ক্যান্ডি

ক্রিকেট খেলোয়াড় ব্যাট হাতে ব্যাটিং করছে, দর্শক ও স্টেডিয়াম পেছনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট খেলোয়াড় ব্যাট হাতে ব্যাটিং করছে, দর্শক ও স্টেডিয়াম পেছনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

লংকা টি-১০ সুপার লিগের প্রথম এলিমিনেটরে জয় পেয়েছে গল মার্ভেলস। সাকিব আল হাসান ঝড়ে ছয় উইকেট ও ৮ বল হাতে রেখে ক্যান্ডি বোল্টসের বিপক্ষে জয় পেয়েছে মার্ভেলস। ৮ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলে জয়ে অবদান রেখেছেন বাংলাদেশের অন্যতম সেরা বাঁহাতি অলরাউন্ডার।

শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় সাকিবের গল। নির্ধারিত ১০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১২০ রান তোলে ক্যান্ডি। ২৭ বলে সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেন জর্জ মুন্সি। ১৪ বলে ৩০ রান করেন দিনেশ চান্দিমাল।

গলের বিনুরা ফের্নান্দো, মাহেশ থিকসানা, জাহুর খান এবং চামিন্দু বিক্রমাসিংহে একটি করে উইকেট নেন।

১২১ রানের জয়ের লক্ষ্যে শুরুটা একদম খারাপ হয় দুই ওপেনার নিরোশান ডিকভেল্লা ও অ্যালেক্স হেলসের। ডিকভেল্লার দ্রুত বিদায়ে হাল ধরেন ভানুকা রাজাপক্ষে। ইনিংস সর্বোচ্চ ৪২ রান আসে বাঁহাতি রাজাপক্ষর থেকে।

এরপর ব্যাটে আসেন সাকিব আল হাসান। তার ৮ বলে ২৯ রানের ইনিংসে ২টি চার এবং ৩টি ছক্কার মার রয়েছে। ৩৬২.৫০ স্ট্রাইকরেটে ৮ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে সাকিবের গল।

ফাইনালে যাওয়ার লড়াইয়ে হাম্বানটোটা বাংলা টাইগার্সের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে লড়বে গল মার্ভেলস।

বিষয়:ক্যান্ডি গল সাকিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…