ক্রিকেট

চোখের চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন সাকিব

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটাররা একটি ক্রিকেট মাঠে ব্যাটিং অনুশীলন করছে, প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে মাঠে ফেরার লড়াইয়ে আছেন সাকিব আল হাসান। জাতীয় সংসদ নির্বাচনের পরদিন থেকেই চলছে তার ক্রিকেট মাঠের প্রস্তুতি। রোববার বিপিএলের দল রংপুর রাইডার্সের অনুশীলনে বিশ্বসেরা অলরাউন্ডারকে দেখা গেছে নতুন লুকে, চশমা পরে ব্যাটিং করতে। সাকিবের চোখের সমস্যা বিশ্বকাপ থেকেই। ডাক্তার দেখাতে রাতে যাবেন লন্ডনে।

বিপিএলের দশম আসর শুরু হবে চারদিন পরই। বিসিবির মেডিকেল বিভাগের সূত্রে খবর, আসর শুরুর আগে ফিরে আসবেন রাইডার্স অলরাউন্ডার।

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপেও চোখের সমস্যা ভুগিয়েছে সাকিবকে। স্নায়ুর চাপের কারণে চোখের রেটিনার সমস্যা হচ্ছিল। সমাধানের জন্য এবার যাচ্ছেন বিলেতে।

বিষয়:চোখের সমস্যা বিপিএল রংপুর রাইডার্স লন্ডন সাকিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…