ক্রিকেট

সারে’তে অভিষেক রাঙালেন সাকিব

সাকিবের সারে’তে অভিষেকের মুহূর্ত, ক্রিকেটাররা উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচে সাকিব আল হাসান সারে’তে অভিষেকের সময় উদযাপন করছেন, অন্য ক্রিকেটাররা পাশে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারে’র হয়ে অভিষেক রাঙিয়েছেন সাকিব আল হাসান। টনটনে সমারসেটের সবকটি উইকেট তুলে নেয়ার নেপথ্যে বল হাতে নেতৃত্ব দিয়েছেন টাইগার অলরাউন্ডার। চার উইকেট নিয়েছেন ৩৭ বর্ষী তারকা।

টনটনে চারদিনের ম্যাচে টসে জিতে আগে ব্যাটে নেমে ৯৫.৫ ওভার ব্যাট করে ৩১৭ রানে গুটিয়ে গেছে সমারসেট। দ্বিতীয় দিনে ব্যাটে নামবে সাকিবের দল সারে।

সারে’র হয়ে এদিন সর্বোচ্চ ৩৩.৫ ওভার বল করেছেন সাকিব। সাত মেডেনসহ ৯৭ রান খরচ করেছেন। ২.৮৬ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। দিনের খেলায় সারে বোলারদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ সাফল্য এটি।

টাইগার তারকা ফিরিয়েছেন টম অ্যাবল, ক্রেইগ ওভেরটন, কেসি অ্যালড্রিজ ও ব্রেট র‌্যানডেলকে। সাকিবের পাশাপাশি ড্যানিয়েল ওরাল ১৭ ওভারে ২.৪১ ইকোনমি রেটে ৪১ রান খরচায় ৩ উইকেট নেন।

সমারসেট ব্যাটারদের মধ্যে দারুণ করেছেন টম ব্যান্টন। ১৭২ বলে ১৩২ রান করেন এই ব্যাটার। ১১৯ বলে ৪৯ রান করেন টম অ্যাবল। এছাড়া অর্খি ভোগান ৪৪ রান এবং জেমস রিউ ৩৮ রান করেছেন।

বিষয়:ইংল্যান্ড কাউন্টি চ্যাম্পিয়নশিপ টনটন সাকিব সামারসেট সারে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…