চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শপথের পর মিরপুরে অনুশীলন করলেন সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৯ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিব আল হাসান হাসিমুখে দাঁড়িয়ে আছেন, পরিধান করেছেন পার্টি পোশাক।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএল দিয়ে ভালোভাবে খেলায় ফিরতে মরিয়া সাকিব আল হাসান। একটি দিনও নষ্ট করতে নারাজ টাইগার অধিনায়ক। দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্য হিসেবে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা সেরে বিশ্বসেরা অলরাউন্ডার ছুটে আসেন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে। করেন ব্যাটিং অনুশীলন।

১৯ জানুয়ারি থেকে শুরু হতে চলা বিপিএলের দশম আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সাকিব। আঙুলের চোট কাটিয়ে আড়াই মাস পর খেলায় ফেরার অপেক্ষা তার।

সকালে মাগুরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব জাতীয় সংসদ ভবনে সংবাদমাধ্যমকে বলেন, ‘ব্যাপারটা নতুন, কিন্তু অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে। চেষ্টা করব মানুষের জন্য কাজ করার, মাগুরার মানুষের জন্য কাজ করার।’

Banglabid

নির্বাচনের পরেরদিন মাগুরা থেকে ঢাকায় এসে মিরপুরে অনুশীলনে নেমে সবাইকে চমকে দিয়েছিলেন সাকিব। পরেরদিন বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে বিপিএলের দল রংপুরের অনুশীলনে যোগ দেন। বুধবার সংসদ ভবনে শপথ গ্রহণ শেষ করেই সাকিব আবার হাজির হন মিরপুরে।

এদিন সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। শপথ নিতে এসে মাগুরা-১ (শ্রীপুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য সাকিব জানান এলাকার উন্নয়নে কাজ করার লক্ষ্য তার।

আগামী ১৯ জানুয়ারি মিরপুরে শুরু হবে বিপিএল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে লড়বে গত দুআসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও এবারের নবাগত দুর্দান্ত ঢাকা। দিনের অন্য ম্যাচে গত আসরের রানার্সআপ সিলেট স্ট্রাইকার্সের প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় সংসদবিপিএলবিপিএল-২০২৪লিড স্পোর্টসশপথসংসদ সদস্যসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রীয় ভাতার আওতায় প্রায় ৮৭ হাজার ধর্মীয় প্রতিষ্ঠান, কারা পাবে এ সুবিধা

আগস্ট ১০, ২০২৬

৩৪ লাখ টাকার ভূষি আত্মসাৎ: যশোরে ধরা পড়ল প্রতারক চক্রের ২ সদস্য

আগস্ট ১০, ২০২৬

হকির অ্যাডহক কমিটির প্রথম সভা, তিন মাসে নির্বাচনের নির্দেশনা

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

সরকারি কর্মকর্তাকে গুলি করে ইউটিউবে সাবেক এমপির স্বীকার!

আগস্ট ১০, ২০২৬

যে গল্প শুনেই আগ্রহী হন আফজাল-মিমি!

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT