চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবারও পিএসএলের ড্রাফটে সর্বোচ্চ ক্যাটাগরিতে সাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে বরাবরই শীর্ষ ক্যাটাগরিতে থাকেন সাকিব আল হাসান। এবারও ব্যতিক্রম হয়নি। টাইগার ক্রিকেটের পোস্টারবয়কে রাখা হয়েছে প্লাটিনাম ক্যাটাগরিতে। পিএসএল কর্তৃপক্ষ টুইটারে সাকিবের একটি ভিডিও পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছে।

আগামী বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত হবে পিএসএলের নবম আসর। খেলোয়াড়দের নিলাম আয়োজনের সম্ভাব্য তারিখ আগামী ১৪ ডিসেম্বর।

ড্রাফটে ছয় ক্যাটাগরিতে মোট ৪৯৩ জন বিদেশি খেলোয়াড়কে রাখা হয়েছে। বাংলাদেশি খেলোয়াড় আছেন ২৮ জন।

সবচেয়ে দামি ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে আছেন একমাত্র সাকিবই। এর আগেও তিন মৌসুম পিএসএলে খেলেছেন সাকিব। ২০১৬ সালে টুর্নামেন্টের প্রথম মৌসুমে খেলেছেন করাচি কিংসের হয়ে। ২০১৭ এবং এ বছর ছিলেন পেশোয়ার জালমিতে।

শীর্ষ ক্যাটাগরিতে থাকায় সাকিবকে দলে ভেড়াতে অন্তত ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার  (দেড় কোটি টাকা) খরচ করতে হবে আগ্রহী ফ্র্যাঞ্চাইজিকে।

বাংলাদেশ থেকে বেশ কয়েক ধাপ পরের ক্যাটাগরি ডায়মন্ড-এ আছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। তাদের ভিত্তিমূল্য মোটে ৬০ হাজার ডলার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিএসএলপ্লাটিনামলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের খেলা দেখা মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী

জুন ১৩, ২০২৬

এবারও ফ্লপের পথে কঙ্গনার নতুন ছবি!

জুন ১৩, ২০২৬

অংশীজনদের সম্পৃক্ততা ছাড়া গণমাধ্যম কমিশন কার্যকর হবে না: মতবিনিময় সভা

জুন ১৩, ২০২৬

নেইমারের জায়গায় কে, মরক্কোর বিপক্ষে কেমন হতে পারে ব্রাজিল একাদশ

জুন ১৩, ২০২৬

হাছন রাজাকে উৎসর্গ করে ‘প্রাণ বন্ধের সনে’

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT