চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ খেলতে না যাওয়া সরকারের ‘মারাত্মক ভুল’ সিদ্ধান্ত ছিল: সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৫ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়াকে কেন্দ্র করে অসন্তোষ সৃষ্টি হয়, এর জেরেই বিশ্বকাপে যায়নি টাইগাররা। তবে বাংলাদেশ বিশ্বকাপে না যাওয়ার প্রভাব ছিল সুদূরপ্রসারী। ভূ-রাজনৈতিক থেকে শুরু করে ক্রিকেটীয় কূটনীতি- সব জায়গাতেই আলোচনা ছিল তুঙ্গে। দেশের গৌরব ও নিরাপত্তার কথা ভেবে টি-টুয়েন্টি বিশ্বকাপে দল পাঠায়নি বাংলাদেশ, এমন দাবি করে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার। যদিও সেই সিদ্ধান্ত এখন যথেষ্ট প্রশ্নবিদ্ধ। ভারতে হওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের না যাওয়া ‘মারাত্মক ভুল’ ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

মুম্বাইয়ে ইইউ টি-টুয়েন্টি বেলজিয়াম ইভেন্টে জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাকিব। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এসময় নিজের ক্রিকেট ক্যারিয়ার, বাংলাদেশের ক্রিকেটের বর্তমান-ভবিষ্যত সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন ৩৯ বর্ষী এই অলরাউন্ডার। দেশে ফিরে একটি টেস্ট খেলে বিদায় নিতে চান কি না এমন প্রশ্নে সাকিব সবকিছু ছেড়ে দেন সময়ের কাছেই।

সাবেক এই অধিনায়ক অবশ্য আশায় বুক বাঁধছেন। এখনও স্বপ্ন দেখছেন, দেশে এসে খেলতে পারবেন নিজের বিদায়ী ম্যাচ। এ বিষয়ে তিনি বলেছেন, ‘সেটা না হয় পরে দেখা যাবে। তবে আমি বিশ্বাস করি, আজ হোক বা কাল পরিস্থিতির উন্নতি ঘটবে। সময়ের সঙ্গে সবকিছুই ঠিক হয়ে যায়। আমি আশাবাদী, আমি যা চাই (সম্মানজনক বিদায়), তা পাবো।’

বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ না করা প্রসঙ্গে সাকিব বলেছেন, ‘আমি মনে করি, বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা একটা বড় ক্ষতি এবং বড় অপূর্ণতা। একটি দেশ হিসেবে আমাদের খেলোয়াড়দের বিশ্বকাপ খেলতে দেখতে ভালোবাসি। আমরা একটি ক্রিকেটপ্রেমী দেশ। বাংলাদেশের মতো একটি দেশের বিশ্বকাপে অংশগ্রহণ না করাটা ছিল এক বিরাট অপূর্ণতা। সরকারের পক্ষ থেকে এটা একটা মারাত্মক ভুল সিদ্ধান্ত ছিল।’

এদিকে চলতি মাসেই ৩ মাসের জন্য দায়িত্ব নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির আসনে বসেছেন তামিম ইকবাল। সাবেক এই অধিনায়ক আসন্ন নির্বাচনেও অংশ নেবেন। এর ফলে তার সামনে সুযোগ আছে নির্বাচিত কমিটিতে ৪ বছরের জন্যও সভাপতি হওয়ার। অন্তত তার সাবেক সতীর্থ সাকিব আল হাসান ঠিক এমনটাই চান।

এ প্রসঙ্গে সাকিব আল হাসান বলেন, ‘আমার মনে হয়, তিনি (তামিম ইকবাল) সভাপতি নির্বাচিত হলে তার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকবে। আশা করি, বাংলাদেশ ক্রিকেট তার থেকে উপকৃত হবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিম ইকবালবাংলাদেশ ক্রিকেটবিসিবিলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা শিবিরে ১১শ’র বেশি স্বেচ্ছাসেবী শিক্ষক পাচ্ছেন প্রশিক্ষণ সনদ

পরবর্তী

ছাদ যেন পরিপূর্ণ ফসলি উদ্যান

পরবর্তী

ছাদ যেন পরিপূর্ণ ফসলি উদ্যান

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের সাথে পশুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্ব ছিল নিহত টিটনের

সর্বশেষ

সিনেমার বৈশ্বিক নেতৃত্বে ‘শঙ্খচিল’-এর গৌতম ঘোষ

জুলাই ২০, ২০২৬

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
ছবি: পিএমও

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT