চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরপুর স্টেডিয়ামের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন হরিলুট, ক্ষুব্ধ তামিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৫ অপরাহ্ণ ০৪, মে ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

‘প্রত্যেক জিনিস আমি খুব শক্তভাবে নজরদারি করছি। হয়ত আপনারা দেখছেন ভেতরে ভেতরে অনেক বদল হচ্ছে। এগুলো করার পুরোপুরি চেষ্টা করছি। একটা বড় দুর্নীতি হলে সময় পাবেন, তদন্ত কমিটি করবেন, তদন্ত করবেন, অনেককিছু নিয়ে ধরতে পারবেন। কিন্তু এই যে নারী, যারা ৭-৮ হাজার বা ১০ হাজার টাকা বেতন পান, তাদের এই টাকায় পুরো পরিবার চলে। তাদের থেকে যদি ৫০০ টাকাও কেউ নেয়, এটা অনেক বড় অপরাধ। আমি থাকতে বিন্দুমাত্র ছাড় নেই। এক ভাগও ছাড় হবে না। পরে কোন কোম্পানি টেন্ডারে কাজ পেলে যেন এধরনের দুই নম্বরি করতে না পারে। আপনারাও নজর রাখবেন, এটা আমার অনুরোধ, আমার পক্ষ থেকে। গরীবের যেন কোন সমস্যা না হয়।’ বলছিলেন বিসিবি অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।

সভাপতির দায়িত্ব নেয়ার পর বিভিন্ন পদক্ষেপ নিয়ে প্রশংসা কুড়াচ্ছেন তামিম। গ্যালারিতে বসে খেলা দেখা দর্শকদের জন্যও বেশকিছু উদ্যোগ নিয়েছেন। এর প্রেক্ষিতে গত শনিবার বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ চলাকালীন মিরপুরে গ্যালারিতে যান তামিম। দর্শকদের জন্য বাথরুম পরিষ্কার না থাকায় ক্ষুব্ধ হন। পরে জানতে পারেন হরিলুট হচ্ছে পরিচ্ছন্নতাকর্মীদের বেতন। এরপর নেমেছেন পদক্ষেপে। শুরুর বক্তব্য সেটি ঘিরেই।

সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি জানান বিসিবি সভাপতি। তামিম বলেন, ‘খুব অবাক হয়েছি। গ্যালারিতে যখন গেলাম, ফিনল্যান্ডের এক নারী, যিনি সেদিনই সকালে বিমানবন্দরে নেমে সোজা মাঠে খেলা দেখতে এসেছেন। এসে সুন্দর করে বললেন, ভাইয়া যদি ওয়াশরুমগুলো ঠিক করা যেত। শুনলে অবাক হবেন, ২০০৭ সালে স্টেডিয়াম তৈরির পর বাথরুমে কোন সংস্কার কাজ হয়নি।’

Banglabid

গ্যালারি পরিদর্শনের সময় এক নারী পরিচ্ছন্নতাকর্মী তামিমের কাছে পারিশ্রমিক বাড়ানোর অনুরোধ করেন। তামিম তখন জানতে পারেন ওই কর্মীরা দৈনিক ৩০০ টাকা করে পাচ্ছেন। পরে পর্যালোচনা করে দেখেন, বিসিবির কেউ একজনের যোগসাজশে ৫০০ টাকার জায়গায় মাত্র ৩০০ টাকা করে দৈনিক পারিশ্রমিক পাচ্ছেন পরিচ্ছন্নতাকর্মীরা। এমনকি তাদের ওভারটাইমের টাকাও লুট করা হচ্ছে কৌশলে।

বিসিবি থেকে একেকজন পরিচ্ছন্নতাকর্মীর জন্য দৈনিক দেয়া হয় ৬৫০ টাকা। খরচ ও লাভ বাবদ ১৫০ টাকা ধরে, বাকি ৫০০ টাকা দেয় টেন্ডার নেয়া প্রতিষ্ঠান। সেই ৫০০ টাকা দেয়া হয় বিসিবির একজনকেই। তিনি আবার সেখান থেকে ২০০ টাকা কমিয়ে ৩০০ টাকা করে দেন পরিচ্ছন্নতাকর্মীদের।

তামিম বললেন, ‘যা শুনেছি, খুবই শকিং। বিসিবিতে এসব হয় ধারণা ছিল, তবে এতটা হয় ধারণাও ছিল না। সিরিজ চলাকালে বিসিবি তৃতীয় পক্ষ থেকে টেন্ডারের মাধ্যমে পরিষ্কারের সুযোগ-সুবিধা নেয়। নিয়ম তো টেন্ডার পাওয়া কোম্পানি লোক দেবে। তবে টেন্ডার একটা কোম্পানি পাচ্ছে, বিসিবিরই লোকজন ৩০-৪০ জন লোক দিচ্ছে, ওই কোম্পানি টাকাটা নিয়ে বিসিবির লোকদের দিচ্ছে। সেই টাকা নিয়ে তার মতো পরিচ্ছন্নতাকর্মীদের দিচ্ছে।’

Reneta

বললাম, ‘আপনি আপনার খরচ আর লাভ শেষে ৫০০ করে দেন না কেন। বলল ভাইয়া আমি ৫০০ করেই দেই। কাকে দেন? বিসিবির ওই অমুককে দেই। উনি খালাদের ৩০০ করে দেন।’

‘যাদের আয় রোজ ৩০০-৪০০ টাকা, তাদের টাকা থেকেও খেতে হবে? একেবারেই নিন্দনীয়। এখন থেকে টেন্ডার প্রতিষ্ঠানকেই সরাসরি পরিচ্ছন্নতাকর্মীদের একাউন্টে টাকা দিতে হবে, সেই প্রমাণ দেখিয়ে বিসিবি থেকে বিল পাশ করিয়ে নিতে হবে। নির্দেশনা না মানা হলে চুক্তি বাতিল হবেই, টেন্ডার নেয়া প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে। যাতে আর কখনও বিসিবিতে কাজ না করা যায়।’

‘এই নারীরা প্রতিদিন কষ্ট করে তাদের পরিবার চালান। আমার বেতন ১ মাস পর পেলেও সমস্যা হবে না। ওনাদের বেতন যদি ১ দিনও দেরি হয়, এটা অনেক বড় সমস্যা।’ যোগ করেন তামিম। সংবাদিকদেরও এসব বিষয়ে নজর রাখার অনুরোধ করেছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিম ইকবালবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
বাংলাদেশ সরকারের লোগো, জাতীয় দিবসের বাতিলের খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন

আগস্ট ৮, ২০২৬

ইনফান্তিনোর বিরুদ্ধে উয়েফার অর্থ প্রেমিকাকে দেয়ার অভিযোগ নিয়ে তোলপাড়

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT