চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটে জিতলে যেভাবে ক্রিকেট সামলাবেন সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৯ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
খুশি যুবক হাত তুলে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অধিনায়ক ও দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বাংলাদেশের প্রতিটি সিরিজ, ম্যাচ সামলানোর দায়িত্ব সাকিব আল হাসানের। বিপিএল, ঘরোয়া লিগ ডিপিএল, আইপিএল, বিগ ব্যাশ বা সিপিএল, সবখানেই পদচারণা ৩৬ বর্ষী টাইগার তারকার। পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব নিয়ে ব্যস্ততা থাকে বিশ্বসেরা অলরাউন্ডারের। এরমাঝে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলে কীভাবে জনগণের সেবা করবেন, সঙ্গে কীভাবে ক্রিকেট সামলাবেন এমন আলোচনার জবাব দিয়েছেন সাকিব।

চ্যানেল আই ভবনে এক আলাপচারিতায় এমন প্রশ্নের খোলাখুলি উত্তর দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। বলেছেন, ‘সময়’ তাকে নিয়ে সব প্রশ্ন, সব আলোচনা-সমালোচনা আর আগ্রহের উত্তর দিয়ে দেবে।

‘দেখুন, আমি কোনটাতে কী পরিমাণ সময় দিতে পারব এগুলো আসলে সবই সময় বলে দেবে। তবে এখনো পর্যন্ত যে অবস্থা দাঁড়াচ্ছে, আমার মনে হয় আমি সময় দিতে পারব। ইলেকশনটা শেষ হলে আমাদের আরও ভালোভাবে এ বিষয়ে আলোচনা হবে। যেহেতু এখন নির্বাচনের সময়, সে কারণে ক্রিকেট নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে না।’

Banglabid

‘যেহেতু এই মুহূর্তে চোটের কারণে আমি ক্রিকেট থেকে বাইরে আছি। তাই এই বিষয়ে খুব বেশিকিছু বলাটাও এখন কষ্টকর। নির্বাচনের পরপরই শুরু হচ্ছে আমাদের বিপিএল, যেটি আরও ৪০ দিনের খেলা। সুতরাং, আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট নেই আরও প্রায় দুই-আড়াই মাস। সুতরাং, এখনই তিন মাস বা তারপরের প্ল্যানটা করে আসলে আমাদের কোনো লাভ নেই। আগে বিপিএলটা খেলি, তারপর বিসিবির সাথে আলোচনায় বসলে তখনই আসলে বোঝা যাবে আমাদের রোডম্যাপটা কী হবে। বিশেষ করে, আমার সাথে বিসিবির।’

ক্রিকেট থেকে রাজনীতিতে যাওয়া, উদ্দেশ্যটা কী, বা স্বপ্ন কী, এমন প্রশ্নেরও উত্তর দিয়েছেন মাগুরার কৃতি সন্তান। তার মতে, ‘এখন পর্যন্ত স্বপ্ন হচ্ছে যদি সুযোগ পাই বা আশানুরূপ সবকিছু হয়, মাগুরার জন্য যদি কাজ করার সুযোগ হয়, তাহলে আমি যেহেতু অলরাউন্ডার, আমার ইচ্ছা মাগুরাকেও অলরাউন্ডার বানানো। মানে অলরাউন্ড মাগুরার ইমপ্রুভমেন্ট।’

‘শুধু এমন নয় যে ক্রীড়াক্ষেত্রে মাগুরা অলরাউন্ড হবে, সংস্কৃতি-খেলাধুলা-শিক্ষা প্রতিটি দিক থেকেই সমষ্টিগতভাবে একটা উন্নতি আনার চেষ্টা করব। এবং যে ধরনের কাজ হবে সেটি যেন দৃশ্যমান হয় তা করার চেষ্টাও করব।’

Reneta

সোমবার আগামী ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য মাগুরা-১ আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব প্রত্যাশামতো পেয়েছেন নৌকা প্রতীকই। এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন টাইগার অধিনায়ক। এরআগে তিনটি আসনে মনোনয়ন কেনা টাইগারদের বিশ্বসেরা তারকা ২৬ নভেম্বর মাগুরা-১ আসন থেকে নৌকার মাঝি হওয়ার অনুমতি পান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলএমপিডিপিএলবাংলাদেশবিগ ব্যাশবিপিএলবিসিবিমাগুরালিড স্পোর্টসসাকিবসিপিএল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT