চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কষ্ট বা অভিমান থেকে বিদায় নয়: সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩১ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান কষ্টের মুহূর্তে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নামার আগেরদিন সংবাদ সম্মেলনে এসে টেস্ট ও টি-টুয়েন্টিতে অবসরের কথা জানিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের কিংবদন্তি অলরাউন্ডার বলেছেন, এই দুই সংস্করণকে বিদায় বলে দেয়া সঠিক মনে করছেন। সঙ্গে জানিয়েছেন, অভিমান থেকে বিদায় নিচ্ছেন না।

অক্টোবরে সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাটিতে টেস্ট খেলে অবসরে যাবেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার। কেনো দুই সংস্করণকে বিদায় বলে দিচ্ছেন এমন প্রশ্নে সাকিব বলেছেন, ‘অবশ্যই কষ্ট বা অভিমান থেকে বিদায় নেয়া না। আমার কাছে মনে হয় এটাই সঠিক সময় বিদায় বলে দেয়ার, নতুনদের আসার সুযোগ করে দেয়ার। টেস্টের সঙ্গে এই সময়ে টি-টুয়েন্টিতে আমার আসলে একই চিন্তা।’

‘অপ্রাসঙ্গিক হলেও বলতে চাই, টি-টুয়েন্টির বিষয়ে আমার কথা হয়েছে নির্বাচক এবং বোর্ডের সভাপতির সঙ্গে। আমার মনে হয়েছে টি-টুয়েন্টি রেখে সামনের দিকে এগিয়ে যাই। সামনের যে কিছু সিরিজ আছে, কিছু নতুন খেলোয়াড় আসুক, নতুনদের সুযোগ দেয়া হোক।’

Banglabid

‘একইসাথে আমি যদি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাই, সেখানে ভালো করতে থাকি, ছয় মাস একবছর পর যদি কখনও বিসিবি মনে করে যে টি-টুয়েন্টিতে অবদান রাখার সুযোগ আছে, পারফর্ম করছি এবং ফিট আছি, তখন আমরা সিদ্ধান্তে আসতে পারি।’

‘আপাতত আমি নিজেকে টি-টুয়েন্টিতে দেখছি না। আর সাউথ আফ্রিকার বিপক্ষে যেহেতু টেস্ট সিরিজ, আমার ইচ্ছা আছে যে এটাই শেষ সিরিজ হওয়ার। সুতরাং আপনারা বলতে পারেন যে দুইটা সংস্করণে আমার শেষটা দেখছি। আমার মনে হয় টি-টুয়েন্টি বিশ্বকাপে সবশেষ ম্যাচটি খেলে ফেলেছি।’

বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড় সাকিব আল হাসান দীর্ঘদিন ক্রিকেটের তিন সংস্করণের শীর্ষ অলরাউন্ডার ছিলেন। দুই সংস্করণকে বিদায় বললেও ২০২৫ সালের ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানপুরচ্যাম্পিয়ন্স ট্রফিবাংলাদেশভারতলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তাইওয়ান প্রণালিতে প্রথম যুদ্ধ জাহাজ পাঠাল জাপান

পরবর্তী

সিল সংরক্ষণে উদ্যোগ নিয়েছে দক্ষিণ আফ্রিকা

পরবর্তী
সিল সংরক্ষণে দক্ষিণ আফ্রিকার উদ্যোগের ছবি, জলজ প্রাণী সীলের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

সিল সংরক্ষণে উদ্যোগ নিয়েছে দক্ষিণ আফ্রিকা

শ্রদ্ধাঞ্জলি ও ফুলের অর্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের অভিযোগ

সর্বশেষ

আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবটও চাইছে টিপস, কিন্তু সেই টাকা যাচ্ছে কার পকেটে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিরছেন প্রিন্স হ্যারি ও মেগান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজায় ত্রাণকর্মী জোমি ফ্রাঙ্ককম হত্যার বিচার না হওয়ায় ক্ষুব্ধ অস্ট্রেলিয়া

আগস্ট ২০, ২০২৬

তিন জেলায় নতুন ডিসি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT