বিনোদন

অজয়-মাধবনের দাপট! চারদিনে ৮০ কোটি!

শৈত্যপ্রবাহে পরিবারের আবেগময় মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি পরিবারের সদস্যরা একসঙ্গে বসে আবেগপ্রবণ মুহূর্তে, সিনেমার পোস্টার শৈত্যান।. Channel i News – চ্যানেল আই নিউজ

বক্স অফিসে দারুণ ব্যবসা করছে শয়তান। যদিও সোমবার আয় কিছুটা কমেছে। তবে চারদিনে ছবিটি আয় বিশ্বজুড়ে আয় করে ফেলেছে ৮০ কোটি রুপি।

মুক্তির দিন অর্থাৎ শুক্রবার, ৮ মার্চ বক্স অফিসে ‘শয়তান’ ১৪.৭৫ কোটি রুপি আয় করেছে। শনিবার সেটা প্রায় ২৭.১২ শতাংশ বাড়ে। ফলে সেদিন বক্স অফিসে এই ছবিটি ১৮.৭৫ কোটি রুপি আয় করেছে। রবিবার এটি আরও ৯.৩৩ শতাংশ আয়ের পরিমাণ বেড়ে দাঁড়ায় ২০.৫ কোটি রুপিতে। কিন্তু সোমবার আয়ের পরিমাণ ৬৫.৮৫ শতাংশ কমে হয় ৭ কোটি রুপি।

ভারতীয় বক্স অফিসে এই ছবির মোট আয় চারদিন পর দাঁড়িয়েছে ৬১ কোটি রুপিতে। অন্যদিকে বিশ্বজুড়ে শয়তান আয় করেছে ৮০ কোটি রুপি।

শয়তান ছবিটির পরিচালনা করেছেন বিকাশ বহেল। প্রযোজনা করেছেন জ্যোতি দেশপান্ডে, অজয় দেবগন, অভিষেক পাঠক, কুমার মঙ্গত পাঠক। এ

এটি গুজরাটি ছবি ‘বশ’-এর রিমেক। ‘শয়তান’ ছবিতে অজয় দেবগন, আর মাধবন ছাড়াও আছেন জ্যোতিকা ও জানকী বোডিওয়ালা।

সূত্র: মিন্ট

বিষয়:অজয় দেবগণ আর মাধবন শয়তান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…