চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপাকে শাহরুখ, ‘মান্নাত’-এ পুলিশি নিরাপত্তা জোরদার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৭ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২৩
বিনোদন
A A
শাহরুখ খান 'মান্নাত'-এ নিরাপত্তা জোরদার, ভক্তদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবার (২৬ আগস্ট) থেকে বলিউড বাদশা শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’ ঘিরে রেখেছে মুম্বাই পুলিশ। এদিন শাহরুখের বাড়ি মান্নাতের বাইরে একদল তরুণ-তরুণীকে দেখা গেছে প্রতিবাদ করতে। কিন্তু কি কারণে প্রতিবাদ করছিলেন তারা, কেনই বা হঠাৎ শাহরুখের বাড়ির বাহিরে জোরদার হলো নিরাপত্তা? তা নিয়েই চলছে ভক্তদের মনে নানান প্রশ্ন!

ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে, শাহরুখ খানের বাংলো মান্নাতে সামনে আনটাচ ইন্ডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে একদল তরুণ-তরুণী বিক্ষোভ করছেন। তাদের অভিযোগ, বিখ্যাত অভিনেতা এবং অভিনেত্রীরা অনলাইন গেমিং অ্যাপের বিজ্ঞাপনগুলোতে কাজ করছেন, যা যুব সমাজকে বিপথগামী করছে, ভুল পথে চালিত করছে। এর প্রতিবাদে বিক্ষোভ করেন তারা।

মূলত সম্প্রতি সময়ে শাহরুখ খান ‘এ২৩’ নামে একটি অনলাইন গেমিং অ্যাপের মডেল হয়েছেন। বিভিন্ন সময় এই অ্যাপের হয়ে প্রচার চালাতেও দেখা গিয়েছে কিং খানকে। আর এ কারণে শাহরুখের ‘মান্নাত’র সামনে শনিবার থেকে বিক্ষোভ দেখায় আনটাচ ইন্ডিয়া ফাউন্ডেশন।

Banglabid

যদিও মুম্বাই পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেন। তবে এ ঘটনায় প্রায় ৪-৫ জনকে আটক করেছে পুলিশ। বিক্ষোভকারীদের সরানো হলেও আবারও সমস্যা শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর সেকারণেই মান্নাতের বাইরে এখনও নিরাপত্তাকর্মীরা অবস্থান করে আছেন।

এ বিষয়ে আনটাচ ইন্ডিয়া ফাউন্ডেশনের সভাপতি কৃষচন্দ্র আদল বলেন, “নতুন প্রজন্মের অনেকেই জঙ্গলি রামি নামে একটা গেম খেলে। কেউ যদি বাইরে জঙ্গলি রামি বা জুয়া খেলে, তবে পুলিশ তাদের গ্রেপ্তার করে। অথচ বলিউডের বড় বড় তারকারা অনলাইন গেমের প্রচার করে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছেন। বলিউড তারকারাও জানেন এটা ঠিক নয়। কিন্তু তারা অর্থ পাচ্ছেন বলে প্রচার করছেন। তাই আমরা চাই, এই বিজ্ঞাপনগুলো বন্ধ করা হোক। এই অ্যাপগুলো অবৈধ।”  যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি শাহরুখ।

সূত্র: ইন্ডিয়া টুডে

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিরাপত্তাপুলিশমান্নাতশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১ লাখ ৭৫ হাজারের বেশি বিদেশি নাগরিকের মার্কিন ভিসা বাতিল

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউটিউব থেকে আয়ে বড় পরিবর্তন, কঠোর ‘নতুন নীতিমালা’ প্রকাশ

আগস্ট ১১, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়ে কী বার্তা দিতে চায় জামায়াত জোট?

আগস্ট ১১, ২০২৬

উইন্ডিজ দিন দিন ক্রিকেট বিশ্বকাপের ইতালি হয়ে যাচ্ছে

আগস্ট ১১, ২০২৬

‘শিক্ষক নিয়োগ’ পদ্ধতি পরিবর্তন নিয়ে গুঞ্জন-আন্দোলন, শেষ পর্যন্ত কী হবে?

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT