শিক্ষা

শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিকাল ৩টার মধ্যে হল ছাড়ার নির্দেশ

শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাস ও অটোরিকশা চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাস ও অটোরিকশা চলাচল এবং বিশ্ববিদ্যালয়ের মূল গেটের লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কোটা সংস্কার আন্দোলনের বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষা কার্যক্রম বন্ধ ও হল ত্যাগ করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার ১৭ জুলাই রেজিস্ট্রার সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিন্ডিকেটের ১৭ জুলাই ২০২৪-এ অনুষ্ঠিত জরুরি সভায় শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে এবং বিকাল ৩টার মধ্যে সকল শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হলো। অফিস কার্যক্রম যথারীতি খোলা থাকবে।

এছাড়া মঙ্গলবার রাত থেকেই অতর্কিত হামলার আশঙ্কায় হল ত্যাগ করতে দেখা যায় অনেক শিক্ষার্থীকে। তাদের অনেকেই নিরাপত্তার জন্য বিভিন্ন মেসে রাতে অবস্থান করেন বলে জানা যায়।

এর আগে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে মাধ্যমিক স্কুল, কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পর দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশ(ইউজিসি)।

বিষয়:শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সিলেট হল ছাড়ার নির্দেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…