চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আফ্রিদিসহ ৩ পাকিস্তানির জরিমানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৭ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নির্ধারিত হওয়ার ম্যাচে বেশ উত্তেজনা ছড়িয়েছে পাকিস্তান ও সাউথ আফ্রিকা। ম্যাচে ম্যাথু ব্রিটজকের সাথে তর্কে জড়িয়ে জরিমানা ও ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে শাহিন আফ্রিদি, সৌদ শাকিল ও কামরান গুলামের নামের পাশে। তাদের শাস্তির বিষয়টি জানিয়েছে আইসিসি।

আইসিসির ২.১২ অনুচ্ছেদ ভাঙার দায়ে আফ্রিদির ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। তার নামে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। ওই অনুচ্ছেদের ধারায় বলা হয়েছে, ‘আন্তর্জাতিক ম্যাচ চলাকালে কোনো খেলোয়াড়, সহযোগী কোনো ব্যক্তি, আম্পায়ার, ম্যাচ রেফারি কিংবা অন্যকারও সাথে অযাচিত শারীরিক অগ্রহণযোগ্য আচরণ।’ ২৮তম ওভার বিটজকের রান নেয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন শাহিন আফ্রিদি।

অন্য ঘটনায় সৌদ শাকিল ও কামরান গুলাম আইসিসির ২.৫ অনুচ্ছেদ ভঙ্গ করায় তাদের ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। ওই অনুচ্ছেদে বলা হয়েছে এটি অপরাধ যা, ‘আন্তর্জাতিক ম্যাচে কোনো ব্যাটার আউট হওয়ার পর তাকে উদ্দেশ্য করে ভাষা, কোনো আচরণ কিংবা অঙ্গভঙ্গি করলে, যা ওই ব্যাটারকেও আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখাতে উৎসাহিত করে।’

Banglabid

তিনজনই আইসিসির শাস্তি মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। অবশ্য শাস্তি পাওয়া ম্যাচে প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে পাকিস্তান। ১৪ ফেব্রুয়ারি ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিকামরানপাকিস্তানব্রিটজকেলিড স্পোর্টসশাকিলশাহিনসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT