বাংলাদেশ

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ

শাহবাগে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজ শেষে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী-জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে শাহবাগে এসে অবস্থান নেয়। এতে এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা ‘নারায়ে তাকবির’, ‘আল্লাহু আকবার’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ্য হাদি লড়াই করে’, ‘লীগ ধর, জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দেন।

এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ অব্যাহত থাকবে। প্রয়োজনে শাহবাগেই রাত্রিযাপনের ঘোষণা দেন তিনি।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর সিঙ্গাপুর নেওয়া হলে ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়:শহীদ শরীফ ওসমান হাদি শাহবাগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…