চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহবাগে রাতভর অবস্থান, অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৯ পূর্বাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২৫
রাজনীতি
A A
শাহবাগে রাতভর অবস্থান ও অবরোধের দৃশ্য, জনসমাগম ও পুলিশি উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিতের দাবিতে রাতভর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান ও অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

আজ ২৭ ডিসেম্বর শনিবার শাহবাগে রাতভর অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। শুক্রবার জুমার নামাজের পর থেকেই শাহবাগ মোড়ে জড়ো হয়ে অবস্থান ও অবরোধ শুরু করেন তারা। সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের সঙ্গে সংহতি জানিয়ে আন্দোলনে যোগ দেন। কনকনে শীত উপেক্ষা করে রাতভর চলা এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিচার দাবিতে সেখানে উপস্থিত হন নারী আন্দোলনকারীরাও।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের শাহবাগে দেওয়া বক্তব্যে বলেন, হাদি হত্যার সঙ্গে জড়িত পরিকল্পনাকারী ও হত্যাকারীদের সবাইকে গ্রেপ্তার করে বিচার নিশ্চিত না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। বিচার না হওয়া পর্যন্ত এই অবরোধ চলবে। আজ শাহবাগ অবরোধ করেছি, আগামীকালও অবরোধ চলবে। সারা বাংলাদেশ থেকে মানুষ আসছে। আমাদের আর ঘরে ফেরার সুযোগ নেই।

Banglabid

অবরোধ চলাকালে শাহবাগ এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কগুলোতে সীমিত আকারে যানবাহন চলাচল করতে দেখা গেছে। রাতভর শাহবাগে প্রতিবাদী গান, স্লোগান ও মিছিলে সরব ছিল আন্দোলনকারীরা। ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নেতা জানান, শনিবারও অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।

এদিকে আন্দোলনে অংশ নিয়ে ওসমান হাদির ভাই শরীফ ওমর বিন হাদি বলেন, সরকারের আচরণে বোঝা যায়, বিচার নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। ওসমান হাদির বিচারের দাবি এখন দেশের ১৮ কোটি মানুষের দাবি। বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে দুর্বৃত্তের গুলিতে আহত হন ওসমান হাদি। পরে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৯ ডিসেম্বর তিনি মারা যান। এ ঘটনার পর গত মঙ্গলবার ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা ‘শহীদী শপথ’ গ্রহণ করেন। শপথে ত্রিশ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার সম্পন্ন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনের অঙ্গীকার করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনকিলাব মঞ্চশাহবাগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাংবাদিক ক্ষমা না চাইলে ব্যবস্থা নেওয়ার হুমকি জবি উপাচার্যের

পরবর্তী

খ্যাতিমান কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের জন্মদিন আজ

পরবর্তী
প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের ছবি, জন্মদিন উপলক্ষে. Channel i News - চ্যানেল আই নিউজ

খ্যাতিমান কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের জন্মদিন আজ

বয়সী লেখক সৈয়দ শামসুল হক বনজ গাছে ঘেরা পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের জন্মদিন

সর্বশেষ

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে বঙ্গভবনে মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT