বিনোদন

বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতার তালিকায় শাহরুখ

শাহরুখ খান একটি আধুনিক শহরের ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ খান একটি আধুনিক শহরের ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে আছেন, যা বাংলাদেশের রাজধানী ঢাকার skyline এর মতো।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতার তালিকায় এশিয়ার মধ্যে একমাত্র নাম আছে বলিউড বাদশা খ্যাত তারকা অভিনেতা শাহরুখ খানের! ‘ওয়ার্ল্ড অব স্ট্যাটিস্টিক্স’ এর ডাটা অনুযায়ি শীর্ষ চারে তার অবস্থান!

বলিউডে শাহরুখের তিন দশকের ক্যারিয়ার। নব্বইয়ের শুরু থেকেই ভারতীয় দর্শকদের মনে গেঁথে রয়েছেন এই তারকা। ধীরে ধীরে ভারতের গণ্ডি ছাড়িয়ে তার জনপ্রিয়তা পৌঁছে গেছে বিশ্বময়! বেড়েছে আয়ও! শুধু ভারত নয়, বিশ্বের তাবৎ অভিনেতাদের পেছনে ফেলে ক্রমাগত এগিয়ে গেছেন শাহরুখ। তারই দৃষ্টান্ত এই পরিসংখ্যান। জানা গেলো তার মোট সম্পদের হিসেবেও!

শীর্ষ ধনী অভিনেতাদের নামের তালিকায় শাহরুখ যেখানে চার নম্বরে, সেখানে আমেরিকান কমেডিয়ান এবং অভিনেতা জেরি সাইনফিল্ড দখল করেছেন প্রথম স্থান। বিশ্বের সবথেকে ধনী অভিনেতা জেরি। তার সম্পত্তির পরিমাণ ১ বিলিয়ন ডলার। দ্বিতীয় ধনী অভিনেতা টাইলারের সম্পত্তির পরিমাণও ১ বিলিয়ন। তৃতীয় স্থান অধিকার করা ডোয়েইনের সম্পত্তির পরিমাণ ৮০০ মিলিয়ন ডলার।

আর শাহরুখের সম্পতির পরিমাণ কতো? ‘ওয়ার্ল্ড অব স্ট্যাটিস্টিক্স’ বলছে, শাহরুখের মোট সম্পত্তির পরিমাণ ৭৭০ মিলিয়ন ডলার। তিনিই এশিয়া মহাদেশের সবথেকে ধনী অভিনেতা।

শাহরুখের পরেই আছেন হলিউড সুপারস্টার টম ক্রুজ, জর্জ ক্লুনি, রবার্ট ডি নিরোর মতো দুনিয়ার তাবড় তারকা। তাদের সম্পত্তির পরিমাণ যথাক্রমে ৬২০ মিলিয়ন ডলার, ৫২০ মিলিয়ন ডলার, ৫০০ মিলিয়ন ডলার এবং ৫০০ মিলিয়ন ডলার।

বিষয়:অভিনয় জর্জ ক্লুনি টম ক্রুজ বলিউড রবার্ট ডি নিরো শাহরুখ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…