বিনোদন

শাহরুখ কি নিজের সিনেমার টিকেট কেনেন?

অ্যাভাটার সিনেমার চরিত্রের দৃশ্য, একজন পুরুষ হাতে বন্দুক ধরে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাভাটার সিনেমার একটি দৃশ্য যেখানে একজন পুরুষ চরিত্র বন্দুক হাতে আছেন, আধুনিক প্রযুক্তির পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভক্তদের মুখে হাসি ফোটানোর সুযোগ ছাড়েন না শাহরুখ খান। বৃহস্পতিবার ভক্তদের সঙ্গে যোগাযোগের জন্য টুইটারে ‘আস্ক মি’ সেশনের আয়োজন করেছিলেন শাহরুখ। সেখানেই এক নেটিজেন প্রশ্ন করে বসেন, শাহরুখ কি তার নিজের সিনেমার টিকেট কেনেন কিনা!

মুক্তির আগেই শাহরুখের সিনেমার টিকেট নিয়ে শুরু হয় হাহাকার। এই প্রসঙ্গে টুইটার ব্যবহারকারী শাহরুখকে জিজ্ঞেস করেন, ‘আপনি কি নিজের সিনেমার টিকেট নিজেই কিনে ফেলেন?’

উত্তরে শাহরুখ বলেন, ‘আপনি কি নিজের কাজের পারিশ্রমিক নিজেই দেন?’

‘আস্ক মি’ সেশন-এর শেষে শাহরুখ ‘জওয়ান’ ছবির নতুন পোস্টার শেয়ার করেছেন। পোস্টারে শাহরুখকে ন্যাড়া মাথায় দেখা গেছে। হাতে বন্দুক!

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট উপস্থাপনায় ‘জওয়ান’ ছবিটি পরিচালনা করেছেন অ্যাটলি, প্রযোজনা করেছেন গৌরী খান এবং সহ-প্রযোজনা করেছেন গৌরব ভার্মা। ছবিটি হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

বিষয়:জওয়ান টুইটার বলিউড ভক্ত শাহরুখ সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…