‘জওয়ান’-এর শুটিং শেষ করলেন শাহরুখ। শুক্রবার রাতে এই বিষয়ে এক টুইট করেন অভিনেতা। সেখানে তিনি ৩০ দিনের শুটিং-এর অভিজ্ঞতার কথা জানান।
টুইটে শাহরুখ লিখেছেন, ‘৩০টি দিন কী অসাধারণ কেটেছে টিমের সঙ্গে। রজনীকান্ত আমাদের সেটে এসেছিলেন আশীর্বাদ নিয়ে। নয়নতারার সঙ্গে সিনেমা দেখেছি, পার্টি করেছি। অনিরুদ্ধের সঙ্গে গভীর আলোচনা করেছি। বিজয় আমাকে মজার রান্না করে খাইয়েছেন। অ্যাটলি ও প্রিয়াকে ধন্যবাদ আতিথেয়তার জন্য। এবার আমাকেও শিখতে হবে চিকেন সিক্সটিফাইভ।’
শাহরুখের ‘জওয়ান’র ইতোমধ্যেই ভক্তদের আলোচনায়। ছবির টিজারে দেখা গেছে শাহরুখের মুখে ব্যান্ডেজ বাধা, মাত্র একটি চোখ খোলা। শোনা যাচ্ছে এই অ্যাকশন থ্রিলারে শাহরুখকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। ছবিটি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালম এবং কন্নড় ভাষায়।
আগামী বছরটা শাহরুখ খানের। প্রায় পাঁচ বছরের বিরতির পর আসছে তার তিনটি ছবি। শাহরুখের ‘পাঠান’ মুক্তি পাবে ২০২৩ সালের ২৫ জানুয়ারি। তারপর জুন মাসের ২ তারিখ আসবে ‘জাওয়ান’। বছরের শেষে ডিসেম্বরে আসবে রাজকুমার হিরানির ‘ডাংকি’।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস







