চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কয়টায় ঘুমান, কতবার খান, জানালেন শাহরুখ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৩ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০২৪
বিনোদন
A A
শাহরুখ খানের স্টাইলিশ ছবি, চোখে গভীর ভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’—পরপর তিনটি সিনেমা দিয়ে গত বছরটা যেন নিজের করে নিয়েছেন শাহরুখ খান। এই বছরে তার ছবি না থাকলেও আলোচনায় ছিলেন সবসময়েই। তাকে নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি শাহরুখ এক সাক্ষাৎকারে জানালেন তার জীবন যাত্রা সম্পর্কে বেশ কিছু তথ্য।

‘দ্য গার্ডিয়ান’-কে দেয়া সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছেন, তিনি কাজ সেরে বাড়ি ফেরেন রাত দুইটায়। ঘুমানোর আগে ব্যায়াম করেন।

অভিনেতা বলেন, ‘আমি ঘুমাতে যাই ভোর পাঁচটায়। এরপর নয়টা-দশটায় উঠি, যদি শুটিং থাকে। বাড়ি ফিরতে রাত দুইটা বাজে। এরপর গোসল করি এবং ঘুমানোর আগে ব্যায়াম করি।’

প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখ খান মাত্র একবার পেট ভরে খান দিনে। ব্যায়াম করেন মাত্র আধা ঘণ্টা করে, প্রতিদিন।

‘পাঠান’-এর আগে চার বছর পর্দায় অনুপস্থিত ছিলেন অভিনেতা। সেই সময় প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘৫৫ বছর বয়সে আমি বিরতি নিয়েছিলাম। মহামারীর সময়, কিছুই করার ছিল না। আমি তখন সবাইকে বলতাম, ইতালিয়ান রান্না আর ব্যায়াম শিখতে। আমি তখন ব্যায়াম করতাম। আমি পেশিবহুল শরীর তৈরি করি।’

শাহরুখের পরবর্তী ছবি ‘কিং’। সঙ্গে থাকবেন অভিনেতার মেয়ে সুহানা খানও। ছবিটি পরিচালনা করছেন সুজয় ঘোষ এবং প্রযোজনার দায়িত্বে পাঠান ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

অভিনেতা জানান, গত ৭-৮ বছর ধরে এমন একটা ছবি করতে চাইছিলাম। তখনই ভাবলাম, সুজয় সেই যোগ্য মানুষটি হবেন যিনি এই ছবি বানাতে পারবেন। ছবিটি সবার ভালো লাগবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ট্যাগ: কিংশাহরুখ খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউনাইটেডের জয়ে ‘নিখুঁত’ অভিষেক জির্কজির

পরবর্তী

আবদার না মানায় ভক্তের সঙ্গে সাইফের হাতাহাতি!

পরবর্তী
সাইফ আলী খান ভাবুক মুখে হাত রাখছেন, পেশাদার ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

আবদার না মানায় ভক্তের সঙ্গে সাইফের হাতাহাতি!

উপদেষ্টা সাখাওয়াতের ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় মিডিয়াকে দেওয়া সাক্ষাতকারে ভারতকে যা বললেন উপদেষ্টা সাখাওয়াত

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT