শাহরুখের সঙ্গে জুটি বাঁধছেন সামান্থা, গুজব নাকি সত্যি?

সামান্থা ও শাহরুখের ছবি, জুটি বাঁধার গুজব নিয়ে আলোচনা, বাংলাদেশি সংবাদ মাধ্যমে প্রকাশিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
শাহরুখের সঙ্গে জুটি বাঁধছেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু, কদিন থেকেই যা নিয়ে বলিপাড়ায় চলছে জোর গুঞ্জন। শুধু তাই নয়, কানাঘুষায় এও শোনা যাচ্ছে, অ্যাকশন-অ্যাডভেঞ্চার ভিত্তিক দেশাত্মবোধক গল্পের ছবিতে এই জুটিকে কাস্ট করবেন নির্মাতা রাজকুমার হিরানি। কিন্তু এবার জানা গেলে অন্য তথ্য!
সকল গুজব উতরে রাজকুমার হিরানির ঘনিষ্ঠ এক সূত্র ভারতীয় সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে যে, শাহরুখ-সামান্থা জুটিকে নিয়ে আপাতত কোন সিনেমা পরিকল্পনা নেই রাজু স্যারের (রাজকুমার হিরানি)। বর্তমানে তিনি স্ক্রিপ্ট লিখতে ব্যস্ত। সুতরাং, কাস্টিং নিয়ে আলোচনার জন্য কোন সুযোগ নেই।
সূত্রটি আরো জানিয়েছে, রাজকুমার হিরানির সঙ্গে শাহরুখ খান কিংবা সামান্থার মধ্যে কোন আনুষ্ঠানিক আলোচনাও হয়নি। তবে দর্শকরা যদি নিজেদের মনগড়া কোন চিন্তা চারিদিকে ছড়িয়ে দেয় তবে সেটি বাস্তবায়ন করতে পারলে পরিচালকের জন্য মন্দ হয় না।
এদিকে পর্দায় যদি সত্যিই শাহরুখ-সামান্থা জুটির দেখা মেলে, তাহলে মন্দ হয় না বলে মনে করছেন দর্শক। বলিউড বাদশাকে নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে সামান্থাও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত অভিনেত্রী।-বলিউড লাইফ






