বিনোদন

প্রথম ভ্যালেন্টাইন্স ডে-তে গৌরিকে কী উপহার দিয়েছিলেন শাহরুখ?

শাহরুখ ও গৌরির ছবি, ভ্যালেন্টাইনস ডে উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ খান ও গৌরী খান একসঙ্গে উপস্থিত, ভ্যালেন্টাইনস ডে উদযাপন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউডে অন্যতম জনপ্রিয় জুটি শাহরুখ খান এবং গৌরি। বিয়ের আগে লম্বা সময় প্রেম করেছেন তারা। প্রথম ভ্যালেন্টাইন্স ডে-তে গৌরীকে শাহরুখ দিয়েছিলেন বিশেষ উপহার।

২০২৩ সালে এক আস্ক এসআরকে সেশনে শাহরুখ খানকে এক ভক্ত প্রশ্ন করেন, ‘গৌরি ম্যামকে আপনাদের প্রথম ভ্যালেন্টাইন্স ডেতে কোন উপহার দিয়েছিলেন?’ উত্তরে শাহরুখ খান বলেন, ‘সেই সময়ের পর ৩৪ বছর কেটে গিয়েছে। ওকে আমি এক জোড়া গোলাপি রঙের প্লাস্টিকের কানের দুল দিয়েছিলাম বলে মনে পড়ছে।’

১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ে করেন শাহরুখ এবং গৌরি। তাদের বর্তমানে তিন সন্তান আছে, সুহানা খান, আরিয়ান খান এবং আব্রাম।

শাহরুখের মেয়ে সুহানা ইতিমধ্যেই বলিউডে ডেবিউ সেরে ফেলেছেন। অন্যদিকে আরিয়ান তার প্রথম পরিচালিত সিরিজ নিয়ে আসছেন।

শাহরুখ খানকে শেষবার ডানকি ছবিতে দেখা গিয়েছে। তার আগে গত বছর মুক্তি পাওয়া পাঠান এবং জওয়ান বক্স অফিসে ঝড় তুলেছিল। এখনও অভিনেতা এই বছরের প্রজেক্টের কথা জানাননি।

বিষয়:গৌরি শাহরুখ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…