চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদিতে শুটিং শেষে ওমরাহ পালনে শাহরুখ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

‘ডানকি’র শুটিংয়ে সৌদি আরবে শাহরুখ। দিন কয়েক আগে জানা গিয়েছিলো এমনটাই। শুটিং শেষে এবার তাকে দেখা গেলো ওমরাহ পালনে। সেলাইবিহীন সাদা কাপড় পরিহিত শাহরুখের বেশকিছু ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল।

গেল বুধবারই ‘ডানকি’র শুটিংয়ের অবস্থান জানিয়ে পোস্ট করা ভিডিওর ক্যাপশনে শাহরুখ লিখেছিলেনন, ‘বিশাল বড় করে ধন্যবাদ দিতে চাই দলের সবাইকে। ‘ডানকি’র কাজ দারুণভাবে হল।’ সেইসঙ্গে ভিডিওতে সৌদি সংস্কৃতি মন্ত্রণালয়কেও ধন্যবাদ জানিয়েছিলেন শুটিংয়ের বন্দ্যোব্যস্ত করে দেয়ায়।

তেমন ভিডিওর একদিন পরই ওমরাহ পালনে অংশ নিতে দেখা গেলো শাহরুখকে। সেই মুহূর্তের বেশকিছু ছবি ও ভিডিও ক্লিপ এখন নেট দুনিয়ায় ভাইরাল। কোটি ভক্তদের প্রশংসাও পাচ্ছে মুহূর্তগুলো।

ছবিগুলো শেয়ার করে ভক্তরা মন্তব্য করছেন প্রিয় তারকাকে নিয়ে। একজন লিখেছেন,‘আমিই এটা দেখে ইমোশনাল হয়ে পড়ছি। আল্লাহ ওকে আর ওর পরিবারকে সবসময় রক্ষা করুক।’ অন্য আরেক ভক্ত লিখেছেন, ‘এই পূন্যস্থানে যাওয়ার যে ইচ্ছে ওর ছিল তা পূরণ হয়েছে দেখে আমরাও খুব খুশি।’

আমির খান থেকে দিলীপ কুমার- এর আগে একাধিক বলিউড তারকাকে হজ আর ওমরাহ করতে দেখা গেছে। এর আগে এক সাক্ষাৎকারে কিং খান নিজেও জানিয়েছিলেন,‘হজ আমার লক্ষ্যে আছে অবশ্যই। আমার ছেলে আরিয়ান আর মেয়ে সুহানাকে নিয়ে ওখানে যাওয়ার ইচ্ছে আছে।’ যদিও শাহরুখের সঙ্গে এদিন আরিয়ান বা সুহানা ছিলেন কি না তা জানা যায়নি।

‘ডানকি’র শুটিয়ে ব্যস্ত থাকলেও শাহরুখকে এর পর দেখা যাবে ‘পাঠান’ ছবিতে। সম্প্রতি এই অ্যাকশন থ্রিলারের পোস্টারও প্রকাশ্যে এনেছেন তিনি। যাতে দেখা মিলেছে দীপিকা পাড়ুকোন আর জন আব্রাহামের। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওমরাহডানকিপাঠানশাহরুখশুটিংসিনেমাসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬

ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের আরও দায়িত্ব নিতে হবে: বাবর

মে ১৭, ২০২৬

ব্যাটিংয়ে জোর দিয়ে ম্যাচ জয়ের পরিকল্পনা বাংলাদেশের

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

টিভি চ্যানেলে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে ‘এনওসি’ বাধ্যতামূলক

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT