বিনোদন

৩০ শহরে দুই সপ্তাহব্যাপী শাহরুখ চলচ্চিত্র উৎসব!

২ নভেম্বর নিজের ৬০তম জন্মদিন উদযাপন করবেন বলিউড কিং

শাহরুখের ছবি সহ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখের চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত দর্শক ও শিল্পীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামী ২ নভেম্বর ৬০ তম জন্মদিন উদযাপন করবেন বলিউড বাদশা শাহরুখ খান। তবে বলিউড বাদশার জন্মদিনে আগাম উপহার হিসেবে আগামী ৩১ অক্টোবর থেকেই ভারত জুড়ে চলবে শাহরুখ ম্যানিয়া! শুরু হবে কিং খান স্পেশাল ফিল্ম ফেস্টিভ্যাল।

মূলত শাহরুখের জীবনটাই যেন একটা সিনেমার মতো। সিনেমাতেই তার বেঁচে থাকা। তাইতো আগামী মাসেই অর্থাৎ ২ নভেম্বর তার ষাটতম জন্মদিনকে বিশেষ করে তুলতে বিশেষ এক উদ্যোগ নিয়েছে পিভিআর আইনক্স।

শাহরুখের জন্মদিন উপলক্ষ্যে এক বিশেষ চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। যা চলবে দুই সপ্তাহ। কবে থেকে শুরু হবে শাহরুখের জন্মদিন-স্পেশাল চলচ্চিত্র উৎসব?

আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হতে চলেছে বিশেষ এই চলচ্চিত্র উৎসব। ভারতের মোট ৩০টি শহরে ৭৪টি প্রেক্ষাগৃহে দেখানো হবে কিং খানের বিভিন্ন সুপারহিট ছবি। এক্ষেত্রে শাহরুখের দর্শক-অনুরাগীরা ফের একবার সিনেমাহলে গিয়ে তাঁর পুরনো ছবিগুলিও দেখার সুযোগ পাবেন আরও একবার।

কোন কোন ছবিগুলো রয়েছে এই তালিকায়? এই উৎসবে দেখা যাবে ‘কাভি হাঁ কাভি না’, ‘দিল সে’, ‘ম্যায় হু না’, ‘দেবদাস’, ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো ছবিগুলো।

চলতি বছরটা এমনিতেও কাজের দিক থেকে বেশ ভালো যাচ্ছে শাহরুখের। একের পর এক প্রাপ্তি আসছে তার জীবনে। তার মধ্যে অন্যতম তার ৩৩ বছরের অভিনয় জীবনে এই বছর প্রথম জাতীয় পুরস্কার পাওয়া। শুধু তাই নয়, সন্তানের সাফল্যও চাক্ষুষ করেছেন তিনি। অন্যদিকে মেয়ে সুহানা খানও অভিনয় করছেন তার নতুন ছবি ‘কিং’এ। এই সবকিছুর সঙ্গেই তার এবারের জন্মদিনটাও হয়ে উঠতে চলেছে চলচ্চিত্রময়। যা এক অন্যরকমের প্রাপ্তি বলা যায়। সবমিলিয়ে শাহরুখের এই বছরটা খুবই স্পেশাল।- ফিল্মফেয়ার ডটকম 

বিষয়:চলচ্চিত্র উৎসব জন্মদিন বলিউড বাদশা শাহরুখ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…