বিনোদন

‘জওয়ান’ মুক্তির আগে মেয়েকে নিয়ে মন্দিরে শাহরুখ

শাহরুখ ও তার মেয়ে মন্দিরে পুজো করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ খান তার মেয়েকে নিয়ে মন্দিরে পুজো করতে যান, ছবি তোলা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘জওয়ান’ মুক্তির আগে আশীর্বাদ নিতে এক মন্দির থেকে অন্য মন্দিরে ছুটছেন শাহরুখ খান। মঙ্গলবার ভোরে ভারতের তিরুপতি বালাজি মন্দিরে ক্যামেরাবন্দী হয়েছেন অভিনেতা।

বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে ‘জওয়ান’। ব্লকবাস্টার ‘পাঠান’-এর পর ‘জওয়ান’ নিয়ের প্রত্যাশার পারদ তুঙ্গে। তাই শাহরুখও বেশ চাপে আছেন।

মঙ্গলবার মন্দিরে শাহরুখের সঙ্গে ছিলেন মেয়ে সুহানা ও সহশিল্পী নয়নতারা। দক্ষিণী স্টাইলের কুর্তা আর সোনালি পাড়ের উত্তরীয়তে দেখা গেছে শাহরুখকে। মন্দিরের বাইরে ভক্তদের উদ্দেশে ছুড়ে দিলেন উড়ন্ত চুমু, জোর হাতে জানালেন কৃতজ্ঞতা।

এর আগে ৩০শে আগস্ট ভোরে বৈষ্ণোদেবী মন্দিরে গিয়েছিলেন অভিনেতা। সেখানে ধূসর রঙের জিন্স আর নীল হুডি পরে মাস্কে মুখ ঢেকে রাখতে দেখা যায় তাকে।

৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে অ্যাটলি পরিচালিত এই ছবি। এই প্রথমবার নয়নতারার বিপরীতে দেখা যাবে শাহরুখকে। নয়নতারা ছাড়াও শাহরুখের এই ছবিতে দেখা যাবে সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়মণির মতো তারকাদের। বিশেষ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন।

বিষয়:জওয়ান নয়নতারা শাহরুখ সুহানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…