চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমানবন্দরে সেলফির আবদারে নাজেহাল শাহরুখ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৮ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০২৩
বিনোদন
A A
বিমানবন্দরে শাহরুখের সেলফি চাওয়ার জন্য ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২২ সালে মুক্তি প্রাপ্ত ‘পাঠান’ সিনেমার মধ্য দিয়ে বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দিয়েছে শাহরুখ খান। সেই ‘পাঠান’র সফলতার মাঝেই এবার কাশ্মীরের শ্রীনগরে ‘ডানকি’র শুটিং শেষ করলেন এই বলিউড কিং।

শুক্রবার (২৮ এপ্রিল) শ্রীনগর থেকে ফ্লাইট ধরতে দেখা যায় শাহরুখকে। ঠিক সেই সময়ই সহযাত্রীরা একপ্রকার ঘিরে ধরেছিলেন কিং খানকে।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, সেলফি তোলার আবদারে শাহরুখকে ছেঁকে ধরেছে সবাই। যেন জনঅরণ্যে হারিয়ে গিয়েছেন অভিনেতা। শাহরুখ সেই ভিড় কেটে বেরিয়ে আসার চেষ্টা করলেও যেন ভক্তরা কোন ভাবেই তাকে সেলফি তোলা ছাড়া বেরিয়ে আসতে দিচ্ছিল না। আর তাতেই যেন বিপত্তি ঘটে।

Banglabid

এদিন বিমানবন্দরে কিং খানকে দেখা যায় কালো রঙের পোশাকে। কয়েকটি ছবিতে শাহরুখকে বোম্বার জ্যাকেট পরেও দেখা গিয়েছে। মূলত ‘ডানকি’ ছবির বিশেষ একটি দৃশ্যের শুটে উপত্যকায় গিয়েছিলেন তিনি। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিতে রয়েছেন তাপসী পান্নুও।

গ্রেটার কাশ্মীরের এক প্রতিবেদন অনুসারে, রাজকুমার হিরানি মধ্য কাশ্মীরের গান্দেরবাল জেলার সোনমার্গের একটি বিখ্যাত রিসোর্টে ছবির কিছু দৃশ্যের শুট করেছেন।  সোনমার্গে নির্ধারিত সিনেমার একটি অংশের শুটিং শেষ হয়েছে এবং কলাকুশলীরা শ্রীনগরে ফিরে এসেছেন।

‘ডানকি’ সিনেমাটি কানাডায় অভিবাসিত একটি পাঞ্জাবি ছেলেকে নিয়ে। শোনা যাচ্ছে যে, এই সিনেমার থিম সীমান্ত পারের গল্প নিয়ে। আপাতত ২২ ডিসেম্বর ২০২৩-এ ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। শাহরুখ ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে ভিকি কৌশলে অভিনয় করার কথা রয়েছে।

Reneta

সূত্র: বলিউড হাঙ্গামা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডানকিবলিউডবিমানবন্দরশাহরুখ খানসিনেমাসেলফি
শেয়ারTweetPin

সর্বশেষ

অর্থনীতির চাকা সচল করতে প্রধানমন্ত্রীর উদ্যোগ, বাস্তবে কেন ধীরগতি?

আগস্ট ১৫, ২০২৬

ঘুষ দিয়ে শিক্ষকদের প্রাপ্য টাকা তোলা জাতির জন্য দীনতা-হীনতা: প্রধানমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

যে সময় শ্রমিকের জীবন যাপন করতে হয়েছিলো মিলনকে!

আগস্ট ১৫, ২০২৬

প্রকৃতি আমাদের শেখায়—সবকিছুই একদিন বদলে যায়

আগস্ট ১৫, ২০২৬

যে কারণে মেসির অনুশীলনে গোপনীয়তা চান মিয়ামি কোচ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT