‘পাঠান’র সাফল্যের পর শিগগির বড় পর্দায় মুক্তি পেতে চলেছে শাহরুখের নতুন সিনেমা ‘জওয়ান’। সেই ছবিতেই প্রথমবারের মতো পর্দায় বলিউড বাদশাহর সঙ্গে দেখা যাবে দক্ষিণী তারকা নয়নতারাকে।
তারই মাঝে এবার দর্শক মনে প্রশ্ন জাগলো শাহরুখ কি নয়নতারার প্রেমে পড়েছেন? সেই গুঞ্জনকে এবার নিজেই ওড়ালেন শাহরুখ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই ‘আস্ক মি এনিথিং’-এ ভক্তদের নানান প্রশ্নের জবাব দেন বলিউডের এই বাদশাহ। সেখানেই এবার অকপটে জানান, আদৌ তিনি নয়নতারার প্রেমে পড়েছেন কি না!
এ প্রসঙ্গে শাহরুখ বলেন, না। নয়নতারা দুই সন্তানের মা। শাহরুখ খানের এই উত্তর দেখে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। রীতিমতো এই উত্তরের কমেন্ট বক্স ভরিয়ে তুলেছেন তারা। আর উত্তরটি দেখা মাত্রই তা সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়!
‘জওয়ান’ সিনেমায় এই জুটিকে একসঙ্গে ঠিক কেমন লাগে সেটা দেখার অপেক্ষাতেই এখন দিন গুনছেন ভক্তরা। সিনেমায় একটি বিশেষ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে দীপিকা পাডুকোনকেও।
দীর্ঘ ছয় বছরের প্রেমের পর দক্ষিণী পরিচালক ভিগনেশকে বিয়ে করেন নয়নতারা। বিয়ের বছরই সারোগেসির মাধ্যমে দুই ছেলের মা হয়েছেন অভিনেত্রী।
সূত্র: স্পটবয়








