চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লুঙ্গি ড্যান্স’ গানে আপত্তি ছিল শাহরুখের, জানালেন হানি সিং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৮ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০২৩
বিনোদন
A A

২০১৩ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত সুপারহিট সিনেমা ‘চেন্নাই এক্সপ্রেস’। ছবিটির পাশাপাশি এর ‘লুঙ্গি ড্যান্স’ গানটিও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। যেটি আজও সমান জনপ্রিয় শ্রোতাদের কাছে।

কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে গানটির গায়ক হানি সিং ফাঁস করেছেন, এই গান নাকি শুরুতে মনেই ধরেনি শাহরুখের। কিন্তু নিজের ক্রিয়েশন নিয়ে পুরোদস্তুর কনফিডেন্ট ছিলেন হানি, তাই তো শাহরুখকে পালটা ‘হুমকি’ দিতেও ছাড়েননি গায়ক।

ব়্যাপার হানি সিং জানান, ‘আংরেজি বিট’ গানটি খুব পছন্দ ছিল শাহরুখের। ওই ধাঁচেরই কোন গান ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে চেয়েছিলেন বাদশা। হানি সিং এক সাক্ষাৎকারে বলেন, ‘শাহরুখ ‘আংরেজি বিট’ শুনে আমাকে ফোন করেছিলেন। বলেছিলেন এই টাইপেরই আরেকটা গান বানাতে। আমি বলেছিলাম না, আমাকে আগে বলুন আপনার ছবিটা কোন ধরনের। উনি ৩ ঘণ্টা ধরে আমাকে ‘চেন্নাই এক্সপ্রেস’র কাহিনি শুনিয়েছিলেন।

এরপর আমি কথা দিয়েছিলাম, ওনার জন্য কিছু একটা বানাব আর তখনই ফিরব যখন সুপারহিট গান আমি তৈরি করতে পারব। আমি লুঙ্গি ড্যান্স বানালাম, সেটা ওনার পছন্দ হল না। আমি স্পষ্ট বলেছিলাম, ‘চাইলে নিন, তাহলে ছেড়ে দিন। আমি এই গানটা সিঙ্গেল হিসাবে রিলিজ করে দেব’। পরে অবশ্য সেই গান চেন্নাই এক্সপ্রেসে ব্যবহার করেন শাহরুখ। এবং হানির ধারণা মতোই সুপারহিট হয়েছিল এই গান।

ছবির একদম শেষে দেখা মেলে এই গানের। এন্ড ক্রেডিটের এই গানে শাহরুখ-দীপিকার সঙ্গে দেখা মিলেছিল হানি সিং-এরও। বরাবরই শাহরুখ ভক্ত হানি সিং। একবার বন্ধু আলফাজকে শাহরুখের ছবির পোস্টার দেখিয়ে হানি বলেছিলেন, ‘একদিন এই লোকটা আমাকে নিজের বাড়িতে ডাকবে’। তার কথা যখন ফলে যায়, তখন গর্বে বুক ফুলেছিল গায়কের।

একটা সময় বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন ইয়ো ইয়ো হানি সিং। এরপর মানসিক অবসাদ, মাদকাসক্তির জেরে নিজের সিংহাসন হারিয়ে  বসেন ‘লুঙ্গি ড্যান্স’ খ্যাত এই ব়্যাপার। গ্ল্যামার দুনিয়ার চাকচিক্য থেকে অনেক দূরে রিহ্যাব সেন্টারে দিন কেটেছে হানির।

Reneta

গত কয়েক বছর ধরে মানসিক স্বাস্থ্য নিয়ে কঠিন লড়াই চালিয়েছেন গায়ক। বাইপোলার ডিজওর্ডারের শিকার হয়ে পড়েছিলেন হানি। দীর্ঘ লড়াই শেষে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেছেন হানি সিং। এই মুহূর্তে নিজের নতুন গান ‘নাগান’ এর প্রচারে ব্যস্ত ইয়ো ইয়ো হানি সিং।

সূত্র: পিঙ্কভিলা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেন্নাই এক্সপ্রেসদীপিকা পাড়ুকোনশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১১, ২০২৬

সীমান্তে ৪ জনকে পুশইন চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় শূন্যরেখায়

জুলাই ১১, ২০২৬

ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

জুলাই ১১, ২০২৬

বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধি, আলোচনায় নবম পে-স্কেল

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT