চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভক্তদের দেখা দিলেন শাহরুখ, তবে…

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৩ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০২৪
বিনোদন
A A
শাহরুখ খান দর্শকদের মাঝে উপস্থিত, ভক্তদের উচ্ছ্বাস. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন মানেই যেন আলাদা এক উত্তেজনা। প্রতিবছর তার জন্মদিনে মুম্বাইয়ে তার বাড়ির সামনে ভক্তদের ঢল চির চেনা রূপ, এবারও যার ব্যতিক্রম হয়নি। তবে হতাশ হয়েছেন তার ভক্তরা। কেননা এবারের জন্মদিনের মধ্যরাতে নিজ বাড়ি ‘মান্নাত’র ছাদ থেকে ভক্তদের দেখা দেননি এই সুপারস্টার।

মূলত বাবা সিদ্দিকীর খুনের ঘটনা ও সালমান খানকে একের পর এক হুমকির আবহে বলিউড বাদশা এবার যেন একটু বেশিই সতর্ক। তাহলে কীভাবে কাটালেন এবারের জন্মদিন শাহরুখ?

জানা গেছে, ঘটা করে সেলিব্রেশন না হলেও, এবার মান্নাতের ভেতরেই স্ত্রী-সন্তানদের সঙ্গে জন্মদিনের মধ্যরাতে একান্তেই জন্মদিনের কেক কাটলেন শাহরুখ। অনুরাগীদের সঙ্গে সেই মুহূর্তটি ভাগও করে নিয়েছেন গৌরী খান।

বলিউডের ফার্স্ট লেডির সেই পোস্টে একটা টেবিলে রাখা ছোট্ট একটা কেক কাটতে দেখা যাচ্ছে বলিউড বাদশাকে। পরনে তার কালো টি-শার্ট ও প্যান্ট। পাশে দাঁড়িয়ে গৌরীকে উৎসাহের সঙ্গে সেই কেক কাটার দিকে নজর দিতে দেখা যাচ্ছে। তার পরনে ধূসর রঙের একটা সালোয়ার কামিজ।

অপরদিকে শাহরুখের ডানদিকে দাঁড়িয়ে মেয়ে সুহানাকে তখন হাততালি দিতে দেখা যাচ্ছে। বাবার জন্মদিনে সুহানা খানকে সোনালি রঙের একটা পোশাকে দেখা যায়। এছাড়া শাহরুখের ৫৯ তম জন্মদিন উপলক্ষ্যে একটি ইভেন্টের আয়োজন করা হয়েছিল। যেখানে তার কিছু ভক্তরা উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানের বেশ কিছু ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Reneta

শাহরুখের একটি ফ্যান পেজ এক্স-এ একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে শাহরুখকে প্রশ্ন করা হয়েছিল পরিবার থেকে পাওয়া শিক্ষা নিয়ে। যেখানে তিনি জানান, ‘আমি আমার পরিবার থেকে শিখেছি যে, যত বেশি বাচ্চা হবে, মানুষকে তত ধৈর্যশালী হতে হবে। আমি আমার বাড়ি থেকে কাজের জায়গায় এই শিক্ষাটাই নিয়ে যাই। যা হল অনেক ধৈর্য, অনেক ভালোবাসা, অনেক যত্ন। যার যা চলছে না, তা আমি ঠিক করতে থাকি শ্যুটিংয়েও। আমি মনে করি ধৈর্য একমাত্র জিনিস যা আমি আমার পরিবার থেকে শিখেছি।’

শাহরুখ তার ইনস্টাগ্রামে এই অনুষ্ঠানে উপস্থিত সমস্ত ভক্তদের প্রতি কৃতজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন। ছবিতে দেখা যাচ্ছে, মঞ্চে তার সিগনেচার আর্ম-ছড়ানো প্রশস্ত পোজ দিয়েছেন তিনি। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘এখানে আসার জন্য এবং আমার সন্ধ্যাকে বিশেষ করে তোলার জন্য আপনাকে ধন্যবাদ, যারা আমার জন্মদিনে এটি তৈরি করেছেন তাদের সবার প্রতি আমার ভালোবাসা। আর যারা পারেননি, তাদের জন্য আমার সমস্ত ভালবাসা পাঠাচ্ছি।’

এদিন শাহরুখ তার ভক্তদের জন্য একটি বিশেষ ডান্স পারফরমেন্সও করেন। অভিনেতাকে মঞ্চে ‘ঝুমে জো পাঠান’র সঙ্গে নাচতে দেখা যায়। সেই সময় দর্শকাসনে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এমনকী, নিজেদের জায়গায় দাঁড়িয়ে হাত-পা মেলাচ্ছিলেন তারা।- ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৫৯তম জন্মদিনজন্মদিনশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

গত ২০ বছরে তদবির ছাড়া চাকরি পাওয়ার ইতিহাস বিরল: ভূমি প্রতিমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬

স্নিগ্ধার অভিযোগে সরব তারকারা, সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলায় সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী আহত

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীতে ফি আদায়ে ইরানকে উপসাগরীয় দেশগুলোর সমর্থন

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT