চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমিরের বাড়িতে হঠাৎ হাজির শাহরুখ-সালমান!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১০ অপরাহ্ণ ১৩, মার্চ ২০২৫
বিনোদন
A A

শুক্রবার (১৪ মার্চ) ৬০ বছরে পা দিতে চলেছেন বলিউড তারকা আমির খান। অভিনেতার জন্মদিন উপলক্ষে এবার থাকছে ভারতজুড়ে বিশেষ আয়োজন। তবে এখানেই শেষ নয়, মিস্টার পারফেকশনিস্টের জন্মদিনের আগেই তার বাড়িতে পৌঁছুলেন বলিউডের অন্য দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান।

এমনিতেই ৩ অভিনেতার কোলাবরেশন নিয়ে ভক্তদের উৎসাহের কোনো কমতি নেই। তবে নতুন কাজের খবর না থাকলেও, ৩ তারকাকে একসঙ্গে দেখা গেল আমিরের জন্মদিনের আগেই। আর পাপারাজ্জি অ্যাকাউন্ট থেকে সেই ভিডিও সামনে আসতেই তা ভাইরাল।

ভিডিওতে দেখা যায়, আমির খানের বাড়ির লিফট থেকে নামছেন দুই তারকা। যেখানে একফ্রেমে সালমান খান ও আমির খান। সালমানকে দেখা গেল সাদা শার্টে। আমিরের গায়ে গ্রে রঙের টি-শার্ট। বন্ধুকে গাড়ি অবধি ছাড়তে আসেন আমির। এরপর দেখা যায় শাহরুখ খানকে। যদিও নিজেকে এবারেও হুডি আর ছাতা দিয়ে আড়াল করে রেখেছিলেন কিং খান।

কিন্তু আমিরের জন্মদিনের আগে দুই বন্ধুকে নিয়ে বাড়িতে আড্ডার কারণ কী? আপাতত তা নিয়েই জোর চর্চা বলিপাড়ার অন্দরে।

এর আগে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং অনুষ্ঠানে ৩ জনকে একসঙ্গে দেখা গিয়েছিল। সঙ্গীতে নাটু নাটুতে নাচও করেছিলেন তারা। সেসময় আমিরকে বলতে শোনা গিয়েছিল, ‘৩ জনের একসঙ্গে অভিনয় করার কথা আমিই বলেছিলাম। শাহরুখ ও সালমানকে বলি, আমরা তিন জন একসঙ্গে একটা ছবি না করলে খুব খারাপ হবে। ওরাও আমার সঙ্গে সহমত হয়েছিল।’ সঙ্গে আরও বলেছিলেন, ‘তবে হ্যাঁ, আমাদের ৩ জনকে একসঙ্গে আনতে ভালো গল্পের প্রয়োজন। ভালো চিত্রনাট্য দরকার।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আমির খানজন্মদিনশাহরুখসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

মে ১২, ২০২৬

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT