প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রেস সচিব হচ্ছেন শফিকুল আলম

প্রেস সচিব শফিকুল আলমের একটি ছবি, তিনি একজন গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হচ্ছেন বার্তাসংস্থা এএফপির ব্যুরো চিফ শফিকুল আলম।
সোমবার (১২ আগস্ট) ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত রোববার ড. মুহাম্মদ ইউনূস শফিকুল আলমকে প্রেস সেক্রেটারি নিয়োগের প্রস্তাব দেন। শফিকুল আলম এতে সম্মতি দিয়েছেন।
জানা যায়, আগামী এক বা দুই দিনের মধ্যে এ ব্যাপারে প্রজ্ঞাপন হত পারে। দীর্ঘ সাংবাদিকতার ক্যারিয়ারে শফিকুল আলম ২০ বছর ধরে এএফপিতেই কাজ করছেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






