চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাবনূরের কাছে আজীবন ‘রাঙা মুলো’ হয়ে থাকবেন রিয়াজ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০১ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০২২
বিনোদন
A A

বাংলা ছবির অন্যতম জনপ্রিয় জুটি রিয়াজ-শাবনূর। বহু ছবিতে একসঙ্গে জুটিবদ্ধ হয়ে উপহার দিয়েছেন দর্শক নন্দিত সব ছবি। তবে এই দুজনের কেউ ই এখন রুপালি পর্দায় নিয়মিত নন। কিন্তু তাদের ব্যক্তিগত সম্পর্কটা রয়েছে মজবুত!

সেটাই বোঝা গেল শাবনূরের ফেসবুক পোস্টে! বুধবার (২৬ অক্টোবর) নায়ক রিয়াজের জন্মদিন উপলক্ষে শাবনূর তার ফ্যান পেজে উইশ করে মজার স্মৃতি তুলে ধরেছেন। সেখানেই রিয়াজকে ‘রাঙা মুলো’ বলে আখ্যায়িত করে শাবনূর জানান, রিয়াজ তার কাছে আজীবন ‘রাঙা মুলো’ হয়ে থাকবেন!

শাবনূর লেখেন, ‘রিয়াজ তোমার কি মনে আছে চলচ্চিত্রে প্রথম তুমি যখন এসেছিলে তখন আমি তোমার নাম দিয়েছিলাম রাঙা মুলো? কারণ তুমি ভীষণ কিউট ছিলে! তুমি আমার কাছে এমন রাঙা মুলো হয়েই থাকবে আজীবন!’

স্মৃতিচারণ করে শাবনূর আরও লেখেন, দুজন একসঙ্গে অসংখ্য রোমান্টিক ছবি করেছি। আমাদের অসংখ্য স্মৃতি রয়েছে। একটা ঘটনা আমার খুব মনে পড়ে। বিয়ের ফুল ছবির ‘মন না দিলে হয় কি প্রেম তাই’ গানের শুটিং করছিলাম কক্সবাজার এক হোটেলের সামনে। আমার পায়ের কাছেই ছিল একটি বিষধর সাপ; যা আমি খেয়াল করিনি। আর তুমিও বলোনি। কারণ আমি সাপ ভীষণ ভয় পেতাম। তুমি সাপটিকে পা দিয়ে চাপ দিয়ে ধরেই শটটি সম্পূর্ণ করেছিলে আর পুরো ঘটনাটাই ছিল আমার অজানা। শট দেওয়ার পর আমি তা জানার সাথে সাথেই ভয়ে দিয়েছিলাম এক দৌড়। এমন আরো অনেক মজার স্মৃতি তোমার সাথে রয়েছে।

অসংখ্য জনপ্রিয় ছবির এই নায়িকা রিয়াজকে উদ্দেশ্য করে বলেন, ‘জন্মদিনে তোমার জন্যে অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা রইলো! ভালো থাকো সবসময়।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়বাংলা সিনেমারিয়াজশাবনূরসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেলে হামে আরও এক শিশুর মৃত্যু

মে ১৪, ২০২৬

ইরান যুদ্ধের মধ্যে নেতানিয়াহুর গোপন সফর, আমিরাতের অস্বীকার

মে ১৪, ২০২৬

ইসরায়েলি স্যাটেলারদের জন্য ইইউ’র দুঃসংবাদ

মে ১৪, ২০২৬

ট্রাম্পের বেইজিং সফরে রেড লাইন বেঁধে দিয়েছে চীন

মে ১৪, ২০২৬

বিভিন্ন প্রকার নদীর মাছের বাজার চাঁদপুর লালপুর ঘাট

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT