চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শবনম ফারিয়ার জীবনের মোড় ঘোরানো গল্প

ভালোবাসা দিবসে ফারিয়ার আবেগঘন স্বীকারোক্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪০ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

বিশ্ব ভালোবাসা দিবসে ব্যক্তিগত জীবনের আবেগঘন এক অধ্যায় শেয়ার করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। স্বামীর সঙ্গে একটি ছবি প্রকাশ করে দীর্ঘ এক ফেসবুক পোস্টে তিনি তুলে ধরেছেন জীবনের কঠিন সময়, মায়ের দোয়া এবং নতুন করে ভালোবাসা খুঁজে পাওয়ার গল্প।

পোস্টে ফারিয়া জানান, ২০২২ সালে তিনি গভীর হতাশার মধ্যে দিয়ে গেছেন। সেই সময় বেঁচে থাকার কোনো প্রেরণা ছিল না, প্রতিদিন কেবল কোনোরকমে পার করতেন।
“একদিন কান্নায় ভেঙে পড়ে মাকে প্রশ্ন করেছিলেন, ‘আমার সঙ্গে এমন কেন হলো? আমার দোষ কী ছিল?’ উত্তরে মা শান্তভাবে বলেছিলেন, ‘আল্লাহ তোমাকে পরীক্ষা নিচ্ছেন। নামাজ পড়ো, তাঁর কাছে সাহায্য চাও—সব ঠিক হয়ে যাবে।’ তখন আমি বুঝতে পারিনি। বলেছিলাম, ‘এ কেমন পরীক্ষা? আমি কিছুই বুঝছি না।’” বলছিলেন ফারিয়া।

এসময় মায়ের একটি কথাকে স্মরণ করে ফারিয়া বলেন,“সেই সময় মা এমন একটি কথা বলেছিলেন, যা আমি কোনোদিন ভুলব না। তিনি বলেছিলেন, “তোমার বাবা আর আমি যখন হজে গিয়েছিলাম, তোমার বাবা কাবার গিলাফ ধরে তোমার জন্য দোয়া করেছিলেন। আমি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে আমার মেয়ের শান্তি চাই। একদিন তুমি বুঝবে কেন এই পরীক্ষা তোমার জীবনে এসেছে। আর দেখবে, আল্লাহ যা নিয়ে যান, তার বদলে তিনি আরও মূল্যবান কিছু দান করেন।”

অভিনেত্রী জানান, ২০২৫ সালের ৬ মার্চ তার জীবনে সেই পরিবর্তনের সূচনা হয়। ওই দিনই তিনি বর্তমান স্বামীর সঙ্গে পরিচিত হন। এ বিষয়ে ফারিয়ার ভাষ্য,“সেদিনই যেন তাহাজ্জুদের অগণিত অশ্রু আর আমার মায়ের নিরন্তর দোয়ার উত্তর খুঁজে পাই।”

পোস্টের শেষে স্বামীর উদ্দেশে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে ফারিয়া লিখেন,“ভালোবাসা দিবসের শুভেচ্ছা। এই কঠিন পৃথিবীতে আমাকে আবার জীবনকে ভালোবাসার কারণ দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আল্লাহ তোমার প্রতি বরকত দান করুন।”

ফারিয়ার এই আবেগঘন পোস্ট ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের দৃষ্টি কাড়েছে। অনেকে তার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন, সেই সাথে পোস্টটিও শেয়ার করছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেত্রীফেসবুক পোস্টভালোবাসা দিবসলিড বিনোদনশবনমশবনম ফারিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT