চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে চিকিৎসক ধর্ষণ-হত্যার প্রতিবাদের মিছিলেও যৌন হেনস্তা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫১ পূর্বাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২৪
আন্তর্জাতিক
A A

ভারতে আরজি কর কাণ্ডের প্রতিবাদে কলকাতার চিকিৎসককে ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে রাত দখলের মিছিল পথে নেমেছেন মানুষ। অথচ সেখানেও ঘটেছে নারীদের অসম্মান করার ঘটনা। রাতে শহর ও শহরতলির একাধিক জায়গায় প্রতিবাদ মিছিল চলাকালীনই হেনস্তার শিকার হলেন নারীরা। এমন ঘটনায় কয়েক জনকে গ্রেপ্তারও করেছে স্থানীয় পুলিশ।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, গত (৪ সেপ্টেম্বর) বুধবার রাত দখল কর্মসূচি ঘিরে কলকাতার বারাসতের কলোনি মোড় থেকে টেনেহিঁচড়ে আন্দোলনকারীদের গ্রেফতার করে পুলিশ। ১৮ জনকে গ্রেফতার করা হলেও বৃহস্পতিবার বারাসত আদালতে সকলেই জামিন পান। পুলিশের বিরুদ্ধে নারী ও শিশুদের মারধর করার অভিযোগ উঠেছে।

বারাসতেই মা ও মায়ের বান্ধবীর দিকে কুৎসিত অঙ্গভঙ্গি করতে দেখে তার প্রতিবাদ করায় এক ব্যক্তির হাতে আহত হন একজন যুবক। ছেলেকে বাঁচাতে গিয়ে নিগৃহীতা হন মা। পরে পুলিশ তাদের উদ্ধার করে। অভিযোগ পেয়ে পুলিশ আশিস কর্মকার নামে একজনকে গ্রেপ্তার করে।

কসবায় প্রতিবাদ মিছিলে যাওয়ায় একজন যুবক ও তার স্ত্রীকে মারধর এবং যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। যুবকের অভিযোগ, আরজি কর কাণ্ডের প্রতিবাদে বার বার মিছিলে হাঁটায় পাড়ার কয়েক জন হুমকি দিচ্ছিলেন। মিছিলে যেতে বারণ করা হলেও তারা শোনেননি। বুধবার রাতে এলাকার দুই যুবক বাড়িতে ঢুকে তার স্ত্রীকে মারধর করে। খবর পেয়ে ওই যুবক বাড়ি ফিরলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ।

সোনারপুরের প্রসাদপুর এলাকায় বৃহস্পতিবার স্কুল থেকে ফেরার পথে কয়েক জন ছাত্র-ছাত্রীকে হেনস্থা ও মারধরের অভিযোগ উঠেছে এলাকার কিছু যুবকের বিরুদ্ধে। শিক্ষার্থী একাংশের দাবি, মিছিলে হাঁটার কারণে তাদের হেনস্থা করা হয়েছে। অভিযুক্তদের খোঁজ করছে পুলিশ।

যাদবপুর থানা এলাকার ৮বি বাসস্ট্যান্ডের কাছে হেনস্থার অভিযোগ ঘিরেও চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানায়, বাঁশদ্রোণী থানা এলাকার একজন বাসিন্দা রাত দেড়টা নাগাদ মিছিল থেকেই ১০০ ডায়ালে ফোন করে হেনস্থার অভিযোগ করেন।অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরজি কর কাণ্ডরাত দখলের মিছিল
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT