চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরজি কর কাণ্ড: মমতার পদত্যাগের ১ দফা দাবিতে বিরোধীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০২৪
আন্তর্জাতিক
A A
মমতার পদত্যাগের দাবিতে বিরোধীদের প্রতিবাদে নেত্রী বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের পশ্চিমবঙ্গে আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবার আন্দোলনের ডাক দিলেন বিরোধীরা। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের ১ দফা দাবি নিয়ে মাঠে নামছে বিজেপিসহ অন্য বিরোধী দলগুলো।

স্থানীয় সংবাদমাধ্যম এবিপি জানিয়েছে, শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবিতে বিজেপি ২ ঘণ্টা ‘রাস্তা রোকো’ বা অবরোধের ডাক দিয়েছে। এছাড়া এদিন বিকেলে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত বিজেপির নারীদের মোমবাতি মিছিল হবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে আরজি কর কাণ্ডের প্রতিবাদে ১২ ঘণ্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া (এসইউসিআই)। শুক্রবার সকাল ৬টা থেকে তাদের এই কর্মসূচি চলতে থাকে।

এই ধর্মঘটকে একরকম সমর্থনই দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, দফা এক, দাবি এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। আমি এই রাজ্যের সব রাজনৈতিক দলকে বলব, কাল স্তব্ধ করুন বাংলা।

এর জবাবে মুখ্যমন্ত্রী মমতার মন্তব্য, আমাদের বাংলায় ধর্মঘট হয় না। কারণ আমাদের ধর্মঘট বন্ধ করা আছে। যে ধর্মঘটে অংশ নেবে সে নিজেরটা নিজে বুঝে নেবে। কিন্তু আমি সবাইকে আবেদন করব সব খোলা রাখতে। বাংলাকে অচল করে দেওয়ার পরিকল্পনা করে, সন্ত্রাস করার একটা পরিকল্পনা চলছে বাম আর রামের।

ট্যাগ: আরজি কর কাণ্ডমমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চট্টগ্রাম বন্দরে ১৫০ বছর আগে ডুবে যাওয়া জাহাজ উদ্ধার

পরবর্তী

ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন প্রধান উপদেষ্টা

পরবর্তী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন প্রধান উপদেষ্টা

জোয়া ও সালমানের ছবি, সম্ভাব্য জুটি বাঁধার খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

জুটি বাঁধতে চলেছেন জোয়া ও সালমান?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালের বন্যা: তীব্র কাদাপানির স্রোতে বাড়িতে আটকা পরিবার, যেভাবে উদ্ধার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন সেনার সহযোগী আফগান পরিবারগুলোকে আফ্রিকায় পাঠাল ট্রাম্প প্রশাসন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে অজ্ঞাত মরদেহ দাফন, পরে যেভাবে শনাক্ত করা হবে

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের স্বস্তি, ট্রাম্পের ভিসা বাতিলের সিদ্ধান্ত আটকে দিল আদালত

আগস্ট ৩০, ২০২৬

নয়বারের শিরোপা জয়ীদের থামিয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT