চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুয়াডাঙ্গায় প্রচন্ড শীতে বিপর্যস্ত জনজীবন

রাজীব হাসান কচিরাজীব হাসান কচি
২:২৩ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, চুয়াডাঙ্গা, জনপদ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় ক্রমাগত কমতে শুরু করেছে তাপমাত্রা। উত্তরের হিমেল হাওয়া আর প্রচন্ড শীতে চুয়াডাঙ্গার জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৯ টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

এর আগের দিন বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। এদিন ৬টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

চুয়াডাঙ্গায় ধীরে ধীরে তাপমাত্রা কমে যাওয়ার ফলে এ জেলায় প্রচন্ড শীত অনুভূত হচ্ছে। সেই সাথে মাঝারি ধরনের কুয়াশা বিরাজ করছে। এর কারণে মানুষের স্বাভাবিক কর্মজীবন ব্যাহত হচ্ছে। শীতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে বলে
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে। কম আয়ের খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশী বিপাকে পড়েছে।

আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান আরও জানান, এখন থেকে এ জেলায় তাপমাত্রা ক্রমাগত কমতে থাকবে। সেই সাথে বাড়বে শীত এবং চলতি মাসের শেষ এবং জানুয়ারি মাসের প্রথমার্ধে মাঝারি থেকে তীব্র আকারের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চুয়াডাঙ্গাপ্রচন্ড শীতবিপর্যস্ত জনজীবন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফের্নান্দেজের গোলে এফএ কাপের ফাইনালে চেলসি, প্রতিপক্ষ ম্যানসিটি

এপ্রিল ২৬, ২০২৬

সোমবার থেকে সম্প্রচারে যাচ্ছে চ্যানেল ওয়ান

এপ্রিল ২৬, ২০২৬

মৌলভীবাজারে ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’-এর যাত্রা শুরু

এপ্রিল ২৬, ২০২৬

চূড়ান্ত পর্যায়ে রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন

এপ্রিল ২৬, ২০২৬

সংসদ সদস্যদের জন্য শুল্ক ও করমুক্ত গাড়ি আমদানি বাতিল

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT