হত্যা ও প্রতারণার মামলায় ট্রান্সকমের একাধিক কর্মকর্তার জামিন
A Bangladeshi politician in white attire and glasses, surrounded by media personnel and supporters, at a public event covered by Channel i Online. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের ছোটমেয়ে শাযরেহ হকের করা হত্যা এবং প্রতারণার ৪ মামলায় তার বড়বোন এবং গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমান, ট্রান্সকম গ্রুপের বর্তমান চেয়ারম্যান শাহনাজ রহমান এবং হেড অব ট্রান্সফরমেশন যারেফ আয়াত হোসেনকে জামিন দিয়েছেন আদালত। উচ্চ আদালতের নির্দেশে অভিযুক্তরা সিএমএম কোর্টে আত্মসমর্পণ করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ জামিনের এই আদেশ দেন। হত্যা মামলার সুর্নিদিষ্ট অভিযোগ থাকার পরও জামিন মঞ্জুর করায় উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন বাদিপক্ষ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






