আদালত

জামিন পেলেন ট্রান্সকমের তিন কর্মকর্তা

Three Bangladeshi professionals, two women and one man, in formal attire. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনজন বাংলাদেশি পেশাজীবী, দুই নারী ও এক পুরুষ, ফরমাল পোশাকে, পোর্ট্রেট।. Channel i News – চ্যানেল আই নিউজ

হত্যাসহ প্রতারণার ৪ মামলায় ৫হাজার টাকার বন্ডে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান শাহনাজ রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান ও হেড অব ট্রান্সফরমেশন যারেফ আয়াত হোসেনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মাহবুব আহমেদ আজ বুধবার ৩ এপ্রিল এই আদেশ দেন।

আজ সকালেই ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের মেয়ে শাযরেহ হকের করা হত্যা মামলায় তার বোন, গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান, ট্রান্সকম গ্রুপের বর্তমান চেয়ারম্যান শাহনাজ রহমান এবং হেড অব ট্রান্সফরমেশন যারেফ আয়াত হোসেন উচ্চ আদালতের নির্দেশে সিএমএম আদালতে আত্মসমর্পণ করেন। এরপর তারা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আদালতে জামিন আবেদন করেন। পরে শুনানি নিয়ে আদালত চারটি মামলায় তাদের জামিন মঞ্জুর করেন।

এর আগে, গত ৩১ মার্চ তাদের তিনজনকে দেশে ফেরার ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয় আদালত।

উল্লেখ্য, কোম্পানির সম্পত্তি ও শেয়ার-সংক্রান্ত বিরোধের জেরে ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমানের মেয়ে শাযরেহ হক তার বড় বোন ও ট্রান্সকম গ্রুপের বর্তমান সিইও সিমিন রহমান এবং গ্রুপের বর্তমান চেয়ারম্যান ও তাদের মা শাহনাজ রহমানসহ ট্রান্সকমের আট কর্মকর্তার বিরুদ্ধে চারটি মামলা করেছেন।

বিষয়:আত্মসমর্পণ জামিন ট্রান্সকম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…