রাজনীতি

জোট সঙ্গীদের জন্য আওয়ামী লীগের সাত আসন

বাংলাদেশ আওয়ামী লীগ এর পতাকা ও লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ আওয়ামী লীগের লোগো, পতাকা ও শ্লোগান সংবলিত ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বাদশ সংসদ নির্বাচনে শরিকদের জন্য আপাতত সাতটি আসন ছাড়ল আওয়ামী লীগ। এর মধ্যে জাসদ পাচ্ছে ৩টি, ওয়ার্কার্স পার্টি ৩টি ও জেপি ১টি।

বৃহস্পতিবার রাতে ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাসায় ১৪ দলের নেতাদের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

ছেড়ে দেওয়া আসনগুলো হলো- কুষ্টিয়া-২, লক্ষ্মীপুর-৩, বগুড়া-৪, বরিশাল-৩, রাজশাহী-২, সাতক্ষীরা-১ এবং পিরোজপুর-২।

এর মধ্যে জাসদ পাচ্ছে- কুষ্টিয়া-২, লক্ষ্মীপুর-৪ ও বগুড়া-৪ আসন। ওয়ার্কার্স পার্টি পাচ্ছে- বরিশাল-৩, শাতক্ষীরা-১, রাজশাহী-১। আর আনোয়ার হোসেন মঞ্জুর জেপি পাচ্ছে পিরোজপুর-২ আসন।

এ ব্যাপারে শনিবার ঘোষণা দেওয়া হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। ছেড়ে দেওয়া এ সাত আসনে নৌকা প্রতীকে নির্বাচন করবেন জোটের নেতারা। তবে ওই সব আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকবেন কিনা সেটি এখন পর্যন্ত অমীমাংসিত রয়ে গেছে।

বিষয়:আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…